,

পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে প্রধানমন্ত্রীর প্রশংসায় জাফরুল্লাহ

news-image

নিজস্ব প্রতিবেদক : কিছুক্ষণ পরই উদ্বোধন হতে যাচ্ছে দক্ষিণাঞ্চলের নতুন দ্বার পদ্মা সেতু। উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধীসামবেশস্থলে হাজির হয়েছে বিভিন্ন পর্যায়ের অতিথিরা।

পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে প্রধানমন্ত্রীর প্রশংসা করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। শনিবার সকালে লুঙ্গি পরে হুইল চেয়ারে করে মাওয়াপ্রান্তে সমাবেশস্থলে হাজির হন তিনি।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, আজকে আমাদের স্বপ্ন, আমাদের যোগসূত্র, প্রধানমন্ত্রীরে সাহসী উদ্যোগ দেখতে পাচ্ছি, সেজন্য আমরা আনন্দিত। তবে ওনার কাছে আমার একটাই আবেদন থাকবে, এই পদ্মা সেতু দিয়ে অ্যাম্বুলেন্সের যেন টোল ফ্রি থাকে, আর বিদেশিদের জন্য ডবল ট্যাক্সের ব্যবস্থা থাকে। এখন প্রধানমন্ত্রীর দেশের গণতন্ত্রের দিকে নজর দিতে হবে।

বিএনপির ৭ জনকে দিয়েছিল, সেটা ফিরিয়ে দেওয়া প্রসঙ্গে এক প্রশ্নে জবাবে ডা. জাফরুল্লাহ বলেন, এ বিষয়ে আমি বলতে পারবো না। আমাকে দাওয়াত দিয়েছে সেজন্য আমি খুশি। আমি মনে করি খালেদা জিয়াকে আজকে দাওয়াত দেওয়া উচিত ছিল। তাকে জামিন দিয়ে…, এখানে তার আসা উচিত ছিল। ভালো কাজের প্রশংসা করি, করতে হবে।

এসময় জাফরুল্লাহর বলেন, আমি চাই তিনি যেন একটা খোলা জিপে করে পদ্মা সেতু পার হন। সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীসহ তিনজন মুক্তিযোদ্ধা থাকবেন।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড