,

‘কাঁচা বাদাম’খ্যাত ভুবন বাদ্যকরের হাতে এবার আইফোন ১৩

news-image

অনলাইন ডেস্ক : বাদাম, বাদাম, দাদা কাঁচা বাদাম, আমার কাছে আছে নাই গো বুবু ভাজা বাদাম’ এই গানের ভাইরাল হওয়া ভুবন বাদ্যকরকে দিল্লির এক ব্যক্তি আইফোন ১৩ উপহার দিয়েছেন। এমন করে দিন দিন জীবন বদলে যাচ্ছে ভুবনের।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, ভারতের দুবরাজপুরের কুড়ালজুড়ি গ্রামে পুরোনো একটি বাড়িতে বাস করতেন ভুবন বাদ্যকর। এক সময় তিনি ভাঙা মোবাইল, সিটি গোল্ডের অলংকারের বিনিময়ে বাদাম বিক্রি করতেন।

তার গান ভাইরাল হওয়ার পর গায়ক হিসেবে খ্যাতি ছড়িয়ে পড়ে চারদিকে। এরপর তিনি তার পুরোনো বাড়ির পাশে নতুন বাড়িও করেছেন। একটি গাড়িও কিনেছিলেন তিনি। তবে গাড়ি চালাতে গিয়ে এক দুর্ঘটনার পর গাড়িটি বিক্রি করে দিয়েছেন। এখন তিনি একটি আইফোনেরও মালিক।

ভুবন বলেন, ‘ভালোবাসা দিয়েই আমি একটি আইফোন উপহার পেয়েছি। এটা আমি ভাবতে পারিনি। তবে খুব খুশি হয়েছি। দিল্লির এক ব্যক্তির আমার গান শুনে ভালো লেগেছে এবং তিনি এই আইফোন আমাকে উপহার দিয়েছেন।’

সম্প্রতি তার আরও একটি গান বের হয়েছে। তার নতুন গান, ‘বাদাম বেচে খাই, সেলিব্রেটি ভাই, বাদামের তুলনা দুনিয়াতে নাই।’

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির