,

মাদক মামলায় বাসচালক ও সুপারভাইজারের যাবজ্জীবন

news-image

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে ৮৫৬ গ্রাম হেরোইন রাখার দায়ে দুজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজির এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- উল্লাপাড়া উপজেলার রামকান্তপুর মধ্যপাড়া মহল্লার লিটন হোসেন এবং শিবপুর এলাকার সোহাগ আলী। তাদের মধ্যে সোহাগ ছিলেন রিফাত পরিবহন বাসের চালক এবং লিটন ছিলেন সুপারভাইজার।

মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালের ২৯ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২’র সদস্যরা নাটোর থেকে আসা ঢাকাগামী রিফাত পরিবহন বাসে তল্লাশি করেন। এ সময় বাসটির চালক ও সুপারভাইজারকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে বাসের বাংকার থেকে চায়ের প্যাকেটে রাখা ৮৫৬ গ্রাম হেরোইন উদ্ধার করে র‌্যাব। এ ঘটনায় বাসের চালক ও সুপারভাইজারকে আসামি করে সলঙ্গা থানায় মামলা হয়।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি আব্দুর রহমান। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট এস এম দেলোয়ার হোসেন মন্টু।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির