শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সেই দুই মার্কিনির ভিডিও প্রকাশ করল রাশিয়া

news-image

আন্তর্জাতিক ডেস্ক : গত সপ্তাহে ইউক্রেনের সেনাবাহিনীর পক্ষে লড়াই করার সময় নিখোঁজ দুই মার্কিনির ভিডিও সম্প্রচার করেছে রাশিয়ার একটি রাষ্ট্রীয় টিভি চ্যানেল। তারা রাশিয়ান বাহিনীর হাতে বন্দি হয়েছে বলে দাবি করেছে মস্কো। খবর বিবিসির।

এর আগে শুক্রবার মার্কিন জো বাইডেন বলেছিলে, তিনি আলেকজান্ডার ড্রুক এবং অ্যান্ডি হুইন নামেও ওই দুই অভিজ্ঞ মার্কিন সেনার খোঁজ পাচ্ছেন না।

আরটি চ্যানেলে কর্মরত রাশিয়ান সাংবাদিক রোমান কোসারেভের টেলিগ্রামে পোস্ট করা একটি ভিডিওতে ড্রুককে বলতে শোনা গেছে, মা, আমি শুধু তোমাকে জানাতে চাই যে আমি বেঁচে আছি এবং আমি যত তাড়াতাড়ি সম্ভব দেশে ফিরে যেতে চাই।

ওই মার্কিনিরা ইউক্রেনে স্বেচ্ছায় যুদ্ধরত বিদেশি সেনাদের অংশ বলেই মনে করা হচ্ছে।

এদিকে, ইউক্রেনে চলমান যুদ্ধে নিহত বিদেশি সেনাদের নিয়ে মুখ খুলেছে রাশিয়া। শুক্রবার রাশিয়া জানায়, ইউক্রেন যুদ্ধে প্রায় দুই হাজার বিদেশি সেনা নিহত হয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সংঘাত শুরু হওয়ার পর থেকে ৬৪টি দেশের ছয় হাজার ৯৫৬ জন ‘ভাড়াটে সেনা এবং অস্ত্র বিশেষজ্ঞ’ ইউক্রেনে এসেছিলেন। তাদের মধ্যে ‘এক হাজার ৯৫৬ ইতোমধ্যে নিহত হয়েছেন’।

আর এক হাজার ৭৭৯ জন ইউক্রেন ছেড়ে চলে গেছেন বলেও ওই বিবৃতিতে বলা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ইউক্রেনে সবচেয়ে বেশি ভাড়াটে যোদ্ধা পাঠিয়েছে পোল্যান্ড। এরপরই আছে রোমানিয়া ও ব্রিটেন। এছাড়া কানাডা যুক্তরাষ্ট্র ও জর্জিয়া থেকেও ইউক্রেনে ভাড়াটে যোদ্ধা পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা