,

সানী-জায়েদ দ্বন্দ্ব : কী সিদ্ধান্ত নিচ্ছে সমিতি?

news-image

বিনোদন প্রতিবেদক : পিস্তল-চড়কাণ্ডে গত রোববার চলচ্চিত্র শিল্পী সমিতির বরাবর লিখিত অভিযোগ করেছেন চিত্রনায়ক ওমর সানী। সেখানে লেখা হয়, ‘আমি ওমর সানী অত্র সমিতির একজন সদস্য এবং সাবেক কমিটির সহ সভাপতি ছিলাম। দীর্ঘ ৩২ বছর ধরে চলচ্চিত্রে অভিনয় করে আসছি। কিন্তু দুঃখের বিষয় এই যে, সমিতির সদস্য জায়েদ খান চার মাস ধরে আমার স্ত্রী আরিফা পারভীন জামান মৌসুমীকে নানাভাবে হয়রানি ও বিরক্ত করে আসছে। আমার সুখের সংসার ভাঙার জন্য বিভিন্ন কৌশলে তাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করে আসছে।’

অভিযোগে আরও উল্লেখ করা হয়, ‘ডিপজল ভাইয়ের ছেলের বিয়েতে জায়েদ খানের সঙ্গে দেখা হলে এ বিষয়ে সংযত হওয়ার জন্য আমি অনুরোধ করি। এতে সে আমার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে এবং হঠাৎ করে তার পিস্তল বের করে আমাকে মেরে ফেলার হুমকি দেয়। আমি মনে করি, এমন একজন পিস্তলধারী সন্ত্রাসী বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য থাকতে পারে না।’

এর মধ্যে গতকাল সোমবার চিত্রনায়িকা মৌসুমীর বক্তব্য প্রকাশের পর সবকিছুই যেন এলোমেলো হয়ে গেছে ওমর সানীর। কিন্তু এখনো সানী তার বক্তব্যে অটল আছেন। যে অভিযোগ সমিতিতে দেওয়া হয়েছে তাও বহাল রেখেছেন এই চিত্রনায়ক। এখন অনেকেই জানতে চান, জায়েদের খানের বিরুদ্ধে সানীর অভিযোগের পর কী সিদ্ধান্ত নিচ্ছে সমিতি?

সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন জানান, ওমর সানীর দেওয়া লিখিত অভিযোগের বিষয়ে সমিতির পরবর্তী সভায় আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

তার ভাষ্য, ‘সানীর অভিযোগের চিঠি হাতে পেয়েছি। আগামী সভায় লিখিত অভিযোগ নিয়ে কথা হবে। সম্পাদক ও কার্যনির্বাহী সদস্যরা মিলে আমরা এ বিষয়ে সিদ্ধান্ত নেবো।’

নিরাপদ সড়ক চাই (নিসচা)র চেয়ারম্যান এবং শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন আরও বলেন, ‘আমাদের কাছে নানা রকমের চিঠি আসে। কখনো অসুস্থতার চিঠি, কখনো অভিযোগের চিঠি। আমরা এগুলো জমা রাখি এবং সভায় সবার সামনে উত্থাপন করি। সানীর এই অভিযোগের চিঠি নিয়েও সেভাবেই কথা বলা হবে। যত দ্রুত সম্ভব আমরা সভায় বসার চেষ্টা করব।’

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড