,

ছাত্রলীগ সভাপতির বাড়ির সামনে মিলল বোমাসদৃশ ৬ বস্তু

news-image

নিজস্ব প্রতিবেদক : খুলনা জেলা ছাত্রলীগের সভাপতি মো. পারভেজ হাওলাদারের বাড়ির সামনে থেকে বোমাসদৃশ ছয়টি বস্তু উদ্ধার করেছে রূপসা থানা পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রূপসা উপজেলার সিংহেরচর এলাকার বাড়ির সামনে থেকে এগুলো উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে কে বা কারা একটি বাজারের ব্যাগ পারভেজ হাওলাদারের বাড়ির সামনে রেখে যায়। পরে ব্যাগ সেখানে দীর্ঘক্ষণ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। সন্দেহ হলে দু-একজন ব্যাগের মধ্যে উঁকি দিয়ে দেখতে পান, তার মধ্যে লাল টেপ দিয়ে প্যাঁচানো বোমাসদৃশ বস্তু রয়েছে। পরে খবর দিলে পুলিশ গিয়ে সেগুলো উদ্ধার করে সেখানেই খুলে দেখে, সেগুলো বোমা বা ককটেল নয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, বোমার খবর শুনে সেখানে গিয়ে সেগুলো দেখে সন্দেহ হয়। পরে ধীরে ধীরে টেপগুলো খুলে দেখা যায় কৌটার মধ্যে কিছুই নেই। আতঙ্ক সৃষ্টির জন্যই হয়তো কেউ সেগুলো সেখানে রেখে গেছে।

এ ব্যাপারে খুলনা জেলা ছাত্রলীগের সভাপতি মো. পারভেজ হাওলাদার বলেন, ওই সময় তিনি বাড়িতেই ছিলেন। বোমাসদৃশ বস্তু উদ্ধার হওয়ার খবর শুনে বাড়ি থেকে বের হন। আতঙ্ক সৃষ্টির জন্য বা ভয় দেখানোর জন্য প্রতিপক্ষরা এমন কাজ করতে পারে বলে তিনি সন্দেহ করছেন।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়