,

হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর খিলগাঁও থানার দক্ষিণ গোড়ান এলাকায় ইফাত শরীফ মিশু (৩২) নামে এক নারীর লাশ হাসপাতালে লাশ রেখে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে নিহতের স্বামী নুরে আলমের বিরুদ্ধে।

আজ সোমবার বিকেল পৌনে চারটার দিকে ওই নারীকে অচেতন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃতের খালু ফিরোজ আলম বলেন, ইফাতের সঙ্গে ছয় বছর আগে বিয়ে হয় নুরে আলমের। তাদের এক ছেলে ও এক মেয়ে আছে। সপরিবারে তারা খিলগাঁও থানার দক্ষিণ গোড়ান এলাকায় থাকতেন। বিয়ের পর থেকেই আলম বিভিন্ন মেয়ের প্রতি আসক্ত হয়ে পড়ে। একপর্যায়ে দ্বিতীয় বিয়ে করেন তিনি। তবে নতুন স্ত্রীকে ডিভোর্স দিলেও তার সাথে আবার যোগাযোগ শুরু করে আলম। এ নিয়ে পারিবারিক কলহ শুরু হয় তাদের।

আজ দুপুরে নুরে আলম ফোন করে জানায়, ইফাত গলায় ফাঁস দিয়েছে। তাকে উদ্ধার করে কাকরাইলে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায় আলম। সেখানে গিয়ে জানা যায় অচেতন ইফাতকে ফেলে অনেক আগেই হাসপাতাল থেকে পালিয়ে গেছেন আলম। পরে ইফাতকে ঢামেক নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ইফাতকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার সুষ্টু তদন্ত করে নুরে আলমের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন ফিরোজ আলম।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির