,

বেকার বাড়ার বাজেট দিলো সরকার : রিজভী

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘অনেকে বাজেট প্রতিক্রিয়ায় বলেছেন প্রস্তাবিত বাজেট জনগণের স্বার্থ রক্ষায় নয়, ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার বাজেট। আমি বলতে চাই এই বাজেট প্রকৃত ব্যবসায়ীদের স্বার্থে নয়, আওয়ামী লীগের লুটেরা ব্যবসায়ীদের স্বার্থে দেওয়া হয়েছে।

প্রয়াত জিয়াউর রহমানের ৪১তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার নয়াপল্টনে ঢাকা মহানগর পূর্ব ছাত্রদল আয়োজিত খাবার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, প্রস্তাবিত বাজেট দেওয়া হয়েছে যাতে দ্রুত জনগণের জানাজা করা যায়। এই বাজেট গরীব মারার বাজেট। গরীব মানুষের গলায় ছুরি দেয়ার বাজেট। জনগণের রক্ত চুষে নেয়ার বাজেট। সামগ্রিকভাবে পানের দোকান থেকে শুরু করে সত্যিকারের ব্যবসায়ীদের কোন স্বার্থ রক্ষা এই বাজেট দিয়ে হবে না।

তিনি আরও বলেন, অর্থমন্ত্রী বলেছেন প্রস্তাবিত বাজেটে কর্মসংস্থান সৃষ্টি হবে। আমি অর্থমন্ত্রীর উদ্দেশ্যে বলতে চাই এই বাজেট মহা জালিয়াতির বাজেট, এই বাজেট দিয়ে কোন কর্মসংস্থান সৃষ্টি হবে না, আরও লাখ লাখ বেকার সৃষ্টি হবে। সেই বেকার বাড়ার বাজেট হলো এটি।

ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সভাপতি খালিদ হাসান জ্যাকির সভাপতিত্বে ও সদস্য সচিব আল আমীনের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য রবিউল আলম রবি, যুবদল নেতা গোলাম মাওলা শাহীন, ছাত্রদল সভাপতি রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাঈফ মাহমুদ জুয়েল।

 

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ