,

ডিবিসি নিউজের প্রযোজক বারী হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনে সময় লাগবে : ডিবি

news-image

নিজস্ব প্রতিবেদক : ডিবিসি নিউজের প্রযোজক আবদুল বারীর হত্যাকাণ্ড তদন্তে অনেক বিষয় সামনে নিয়ে এক সঙ্গে কাজ করা হচ্ছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতে সময় লাগবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি প্রধান) এ কে এম হাফিজ আক্তার। আজ শুক্রবার রাজধানীর মিন্টু রোডে অবস্থিত ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে ডিবি প্রধান এ কথা বলেন।

এ কে এম হাফিজ আক্তার বলেন, ‘ডিবিসি নিউজের প্রযোজক আবদুল বারীর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতে ডিবি, পিবিআই ও সিআইডিসহ অনেকগুলো সংস্থা এক সঙ্গে কাজ করছে। ঘটনাস্থল থেকে ভুক্তভোগীর একটি ফোন পাওয়া গেছে। আমার জানা মতে ফোনটি চালু করা যায়নি। তবে ফোনটির বিষয়ে বিস্তারিত বলতে পারবেন গুলশানের ডিসি।’

তিনি আরও বলেন, ‘এই হত্যার রহস্য উদঘাটনে ভিকটিমের মরদেহ যে এলাকায় উদ্ধার হয়েছে সেসব বিষয়সহ অনেক বিষয় মেলাতে হবে। এখনই কিছু বলার মতো পাওয়া যায়নি।’

ডিবি প্রধান বলেন, ‘ভুক্তভোগী অত্যন্ত একজন মৃদুভাষী একজন লোক ছিলেন। তিনি যেখানে চাকরি করতেন ও থাকতেন সেখানেও খুবই কম কথা বলতেন। তার খুব বেশি লোকজন পরিচিত ছিল না।’

উল্লেখ্য, গত বুধবার সকালে রাজধানীর হাতিরঝিল লেকপাড়ের গুলশান পুলিশ প্লাজার উল্টো দিকের সড়ক থেকে ডিবিসি নিউজের প্রযোজক আবদুল বারীর মরদেহ উদ্ধার করেছে গুলশান থানা পুলিশ।

এ ঘটনায় নিহতের ভাই গুলশান থানায় একটি হত্যা মামলা করেন। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে পূর্ব শত্রুতার জেরে তাকে হত্যা করে হয়ে থাকতে পারে।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি