,

এবছর আর বাজেট নিয়ে প্রতিক্রিয়া দিতে চাই না: ফখরুল

news-image

নিউজ প্রতিবেদক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রতিবছরই আমরা বাজেট নিয়ে প্রতিক্রিয়া দিয়ে থাকি, এবছর আর প্রতিক্রিয়া দিতে চাই না। কারণ কোন বাজেটের প্রতিক্রিয়া দেব, কার বাজেটের প্রতিক্রিয়া দেব? কারা এই বাজেট করছে; যারা জনগণের প্রতিনিধি নয়। যাদের বাজেট দেওয়ার কোনো অধিকার নেই।

তিনি আরও বলেন, যারা এসব বাজেট তৈরি করে শুধু নিজেদের লুটপাটের জন্য। তারা কী করে ভবিষ্যতে আরও লুটপাট করবে তার একটি হিসাব তৈরি করে। আমরা অত্যন্ত খারাপ সময় অতিবাহিত করছি, এটা শুধু বিএনপির জন্য নয়, সব জাতি খারাপ সময় অতিক্রম করছে।

বৃহস্পতিবার (৯ জুন) বিকেলে সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নেতা এস এ খালেককে দেখে তার বাসা সংলগ্ন ময়দানে ঢাকা মহানগর উত্তর বিএনপি কাফরুল থানার চারটি ওয়ার্ডের কাউন্সিলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, এখন যারা জোর করে ক্ষমতায় বসে আছে তারা এদেশের মানুষের সব অধিকার কেড়ে নিয়েছে। শুধু তাই নয়, তারা এ দেশটাকে একটি লুটপাটের রাজত্ব তৈরি করেছে।

বিএনপি মহাসচিব বলেন, এত টাকার বাজেট দিয়েছে। ওখান থেকে কত টাকা লুট করবে তার একটা হিসাব বের করছে। এ কারণেই এই বাজেট আমার কাছে এতটুকু গুরুত্ব পায় না। এ বিষয় নিয়ে আমি বেশিকিছু বলতে চাচ্ছি না।

 

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ