,

নির্বাচন নিয়ে কেউ কূটকৌশল করতে পারবে না : সিইসি

news-image

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন নিয়ে কেউ কূটকৌশল করতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে স্থানীয় পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের মতবিনিময় সভায় এ মন্তব্য করেন সিইসি।

সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘আগামী জাতীয় নির্বাচন স্বচ্ছ হতে হবে। এ নির্বাচন নিয়ে কেউ কোনো কূটকৌশল করতে পারবে না।’

আগামী নির্বাচনে ইভিএম ব্যবহার করা নিয়ে সিইসি বলেন, ইভিএম খুবই সুবিধাজনক একটি জিনিস। ভোটের দিন, ভোটের সময় সহিংসতা হয়। ভোটকেন্দ্রে যে সহিংসতা হয়, তা নিয়ন্ত্রণ করা অনেক সময় কঠিন হয়ে পড়ে। কিন্তু ইভিএম ব্যবহার করে নির্বাচনকেন্দ্রগুলোকে সহিংসতা থেকে কিছুটা অহিংস করে তোলা সম্ভব।

ইভিএম ব্যবহারের স্বপক্ষে কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘কারণ, সেখানে গিয়ে কেউ ১০টি ভোট দিতে পারবে না। কেউ ৫০টি ব্যালট ছিনতাই করে ভোট দিতে পারবে না। সেখানে আগে আইডেন্টিফায়েড হতে হবে, পরে বায়োমেট্রিক মিলতে হবে।’

নির্বাচনে সব দলের অংশগ্রহণ প্রসঙ্গে সিইসি বলেন, নির্বাচন যদি অংশগ্রহণমূলক না হয়, তাহলে প্রকৃত অর্থে তা নির্বাচন হয় না। নির্বাচনে প্রতিযোগিতা প্রত্যাশিত। অংশগ্রহণ প্রত্যাশিত। বিরোধী দলগুলোকে সাহস নিয়ে এগিয়ে আসতে হবে। দৃঢ়ভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে।

সরকারের উদ্দেশে তিনি বলেন, বিশেষ করে নির্বাচনের সময় আপনাদের সহযোগিতা করতে হবে সরকার হিসেবে; দলের সদস্য হিসেবে নয়।

ইউনিয়ন পরিষদ নির্বাচন দলীয় প্রতীকে হওয়ার বিষয়ে সিইসি বলেন, ‘অনেকে বলেছেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন দলীয় প্রতীকে হওয়ার কারণে সামাজিক সমস্যা হচ্ছে। আমি নিজেও দেখেছি, ওখানে (গ্রামে) নতুন এক ধরনের সহিংস মূল্যবোধ তৈরি হয়েছে। সেখান থেকে আমাদের উঠে আসা উচিত।’

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড