শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রেকর্ড: প্রথম অভিনেতা হিসেবে অপূর্ব’র হাফ সেঞ্চুরি

news-image

বিনোদন প্রতিবেদক : বাংলা নাটকের ইতিহাসে আরও এক নতুন রেকর্ড। দেশের প্রথম নাট্যাভিনেতা হিসেবে আবারো নতুন মাইলফলক ছুঁয়েছেন রেকর্ডের বরপুত্র জিয়াউল ফারুক অপূর্ব। এবার হাঁকালেন হাফ সেঞ্চুরি, ইতিমধ্যেই ৫০টি নাটক ১০ মিলিয়ন ভিউ ক্রস করেছে এ অভিনেতার।

একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছেন ছোট পর্দার এ সুপারস্টার। তিনিই প্রথম অভিনেতা যার নাটক দিয়ে ইন্ডাস্ট্রিতে প্রথম কোটি ভিউয়ের প্রচলন শুরু হয়। অপূর্বই বাংলাদেশের প্রথম অভিনেতা, যার নাটক ‘বড় ছেলে’ ইউটিউব ভিউয়ের দিক থেকে প্রথম কোটির মাইলফলক ছুঁয়েছিলো এবং নাটক ইন্ডাস্ট্রিতে রেকর্ড গড়েছিলো। বাংলা নাটক ইন্ডাস্ট্রির মোড় ঘুরিয়ে দেওয়া এ নায়কই ১ থেকে শুরু করে টানা ২০টি নাটকে কোটি ভিউ ছুঁয়েছে। প্রথম ৫টি, ১০টি এবং ১৫টি নাটকের কোটি ভিউয়ের রেকর্ডও ছিলো ‘রোমান্স কিং’ খ্যাত এ অভিনেতার দখলে।

এমন সাফল্যে উচ্ছ্বসিত জিয়াউল ফারুক অপূর্ব বলেন, ‘আমি খুবই আনন্দিত। এই অর্জনটা আসলে আমার একার নয়, আমার সঙ্গে প্রতিটা কাজে যুক্ত থাকা পরিচালক, প্রযোজক, সহশিল্পী, গল্পকার, চিত্রনাট্যকার, ক্যামেরাম্যান, লাইটম্যান, মেকাপম্যান, সম্পাদক, সঙ্গীত পরিচালক, প্রোডকাশন বয় থেকে থেকে শুরু করে সকলের, এ কৃতিত্ব দর্শকদের। এই অর্জন বা সফলতার পেছনে শুধু আমার কষ্ট না, সবার কষ্টই জড়িত। আর বিশেষ করে আমার শুভাকাঙ্ক্ষী, দর্শকরা এতোটা সাপোর্ট ও ভালোবাসা না দিলে হয়তো আমি আজকে এ অবস্থানে আসতে পারতাম না। এরজন্য আমার সকল ভক্ত অনুরাগী ও দর্শকদের জন্য মন থেকে ভালোবাসা জানাতে চাই। ধন্যবাদ জানাতে চাই আমার সহকর্মী ও পরিচালকদের।’

 

‘বড় ছেলে’ খ্যাত এই তারকা আরও বলেন, ‘প্রথম ১ কোটি ভিউ, প্রথম হাফ সেঞ্চুরি কোটি ভিউয়ের, প্রথম সেঞ্চুরি ৫ মিলিয়নের; এই সবকিছুর প্রথম বা শুরুটা আমি করতে পেরেছি; এটা বেশ ভালো লাগার। সব প্রথমের অনুভূতিটা কিন্তু আসলেই অন্যরকম ভালো লাগার হয়। আমি খুবই আনন্দিত। আমার নিজেকে আসলে সৌভাগ্যবান মনে হয়, সব প্রথমের মধ্যেই আমি আছি। আর এটার পেছনে রহস্যের কিছু নেই, পুরোটাই আমার দর্শকদের জন্য। তারাই ভালোবেসে আমাকে এই অবস্থানগুলোতে নিয়ে আসেন।

আমি সবসময়ই চেষ্টা করেছি আমার দর্শকদেরকে ভালো কাজ উপহার দেওয়ার। একটা কাজ করার পেছনে অনেক অনেক শ্রম, সাধনা জড়িত থাকে। আর সেই কাজটা যখন দর্শকরা গ্রহণ করে, ভালোবাসা প্রকাশ করতে তখন সকল কষ্টই দূর হয়ে যায়। আমরা অভিনয়শিল্পী, দর্শকদের জন্যই কাজ করি। তাদের এ সাপোর্টটাই আমাদেরকে সবসময় ভালো কাজ করার অনুপ্রেরণা দেয়।’

অপূর্ব’র ৫০টি কোটি ভিউ ক্রস করা নাটকগুলো হলো- বড় ছেলে, অবুঝ দিনের গল্প, ব্যাচ ২৭- দ্যা লাস্ট পেজ, ভালো থেকো তুমিও, দ্য পারফেক্ট ম্যান, ভালোবাসি তুমি আমি, মিস্টার এন্ড মিসেস চাপাবাজ, বিনি সুতোর টান, এক্সচেঞ্জ, যদি তুমি জানতে, গোলাপী কামিজ, হঠাৎ দেখা, ফার্স্ট লাভ, প্রেমছবি, ক্যান্ডি ক্রাশ, শেষ পর্যন্ত, জীবন, শুধু তুমি, পার্টনার, তোমার অপেক্ষায়, গল্পটা তোমারই, কেমন যেন তুমি, আমার প্রেম তুমি, চারুর বিয়ে, ফ্যাশন, পার্টনার, ভালোবাসা তুই, সুখে দুঃখে, কতদিন পর হল দেখা, বিয়ে, প্রিয় তুমি, শুনতে কি পাও, ড্রিম গার্ল, রঙিলা ফানুস, তেজপাতা, ঝগড়াবাড়ি, আমার পক্ষে তোমাকে রাখা সম্ভব না, আনটোল্ড লাভস্টোরি, ব্যাচ ২৭, পিছুটান, আগডুম বাগডুম, তোমার ভালোবাসার জন্য, ভেরি রিসেন্টলি, বৌ এত সুইট ক্যান, হঠাৎ বৃষ্টি এলো, প্রেমে পড়া মানা, খুঁজি তোমায়, পাশের বাসার ছেলেটা, অবুঝ দিনের গল্প ২, চ্যালেঞ্জ, বস আই হেইট ইউ ইত্যাদি।

 

এ জাতীয় আরও খবর

রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে অসুস্থ মির্জা ফখরুল

উত্তরাঞ্চলের মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত : নাহিদ ইসলাম

জিয়াউর রহমান হত্যায় আটক মেজর মোজাফফরকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর

যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন, বিপাকে শিক্ষার্থীরা

রাজস্ব-মূল্যস্ফীতি-ব্যাংকিং সংকট নিয়ে আইএমএফের উদ্বেগ

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে সিরিজ বাঁচাতে পারবে বাংলাদেশ?

বিচ্ছেদের পর গোপন প্রেমের গুঞ্জন মৌনীর

প্রেগন্যান্সিতে স্পটিং কি স্বাভাবিক?

আর্জেন্টিনার সঙ্গে বিয়ের কী সম্পর্ক : তিশা

টাকা দিয়ে পুরস্কার কিনে নিতে পারবো : আলিয়া

ফাইনালের আগে স্পেনের জন্য বড় দুঃসংবাদ

পর্দার বাইরে জীবন খুব সাধারণ: স্পর্শিয়া