,

আরও ১৭ জনকে কৃত্রিম পা দিল ‘স্বপ্ন নিয়ে’

news-image

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘদিন ক্রাচ, লাঠি কিংবা বাঁশের সাহায্যে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছিল দেশের বিভিন্ন অঞ্চলের পা হারানো ১৭ জন অসহায় ব্যক্তি। ইজি লাইফ ফর বাংলাদেশ ও সমাজের বিত্তবানদের সহযোগিতা নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্ন নিয়ে’।

গত ২৪ মে ঢাকার শ্যামলীর কৃত্রিম পা, হাত ও ব্রেইস সংযোজন কেন্দ্র ইজি লাইফ ফর বাংলাদেশে ১৭ জনের কৃত্রিম পা সংযোজনের কার্মক্রম শুরু হয়। পা সংযোজন ও ১৫ দিন প্রশিক্ষণ শেষে আজ মঙ্গলবার এই ১৭ জনকে কৃত্রিম পা দেওয়া হয় ।

এ সময় উপস্থিত ছিলেন ইজি লাইফ ফর বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক বিউটি বেগম এবং পরিচালক মনিরুল ইসলাম, ‘স্বপ্ন নিয়ে’র প্রতিষ্ঠাতা আশরাফুল আলম হান্নান, পরিচালক (প্রশাসন) মীর তানভীর আহমেদ, সহকারী পরিচালক (প্রশাসন) আমিনুল ইসলাম আরিফ, সহকারী পরিচালক (প্রশাসন) আমিনুল ইসলাম আরিফ, সহকারী পরিচালক (স্বাস্থ্য) ইলিয়াস হোসেন, সহকারী পরিচালক (আইটি) ইফতেখার হৃদয়সহ অন্যরা।

কৃত্রিম পা লাগানো প্রসঙ্গে ‘স্বপ্ন নিয়ে’র প্রতিষ্ঠাতা আশরাফুল আলম হান্নান বলেন, আমরা প্রায়ই আমাদের চারপাশে এরকম অসহায় মানুষ দেখে থাকি। স্বপ্ন নিয়ের মাধ্যমে সবার সহযোগিতায় এর আগে ৩৫জনের কৃত্রিম পা সংযোজন করে দিয়েছি। আমাদের যার যার সামর্থ্য অনুযায়ী এই সমস্ত মানুষের কল্যাণে এগিয়ে আসা উচিত।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড