,

‘হোটেলে ডেকে কুপ্রস্তাব দেন প্রযোজক ’

news-image

অনলাইন ডেস্ক : কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ইন্দ্রানী হালদার। চলচ্চিত্রে কাজ শুরু করেন ১৯৯০ সালে। বহু দশর্কপ্রিয় ছবিও উপহার দিয়েছেন, হয়েছেন প্রশংসিত। বর্তমানে তিনি ছোটপর্দার সিরিয়ালের নিয়মিত এবং পরিচিত মুখ। এখানেও প্রতিভার স্বাক্ষর রেখেছেন চলছেন তিনি। কিন্তু অধিক খ্যাতির আশায় বাঙালি অভিনেত্রী ইন্দ্রানী একসময় গিয়েছিলেন বলিউডের হিন্দি সিনেমায় অভিনয় করতে। সেখানে কাস্টিং কাউচের শিকার হয়েছিলো তাকে। সম্প্রতি একটি অনুষ্ঠানে হাজির হয়ে জীবনের সেই ভয়ংকর অভিজ্ঞতাই শেয়ার করলেন অভিনেত্রী।

ইন্দ্রানী বাজে অভিজ্ঞতার কথা বলতে গিয়ে বলেন, ‘সুযোগ পেয়ে আমাকে কুপ্রস্তাব দিয়েছিলেন প্রযোজক। আমি রাজি না হওয়ায় আমাকে হিন্দিতে বলেছিলেন বাঙালি মেয়েরা কিচ্ছু পারে না! আমি স্পষ্ট তাকে জানিয়ে ছিলাম এভাবে কাজ পেতে চাই না। এর উত্তরে প্রযোজক আমাকে জানিয়েছিলেন, বড় মাপের নায়িকারা তার পায়ের তলায়। আমাকে জোর জবরদস্তিও করেছিল সেই প্রযোজক।’

এ অভিনেত্রী বলেন, ‘‘প্রযোজক নিজের জামাকাপড় খুলতে শুরু করেছিলেন, হঠাৎই তার ফোন বেজে ওঠে। ফোনটি করেছিলেন প্রযোজকের স্ত্রী। ইশারায় ইন্দ্রানীকে চুপ করে থাকতে বলছিলেন প্রযোজক। সুযোগ পেয়ে দৌড়ে গিয়ে দরজা খুলে দেন নায়িকা। এরপর হোটেল রুম থেকে চলে যান প্রযোজক, হোটেল রুম থেকে বের হওয়ার সময় ইন্দ্রানীকে শুধু বলে যান, ‘তোমার দ্বারা কিছু হবে না।’।’’

২০১৮ সালে গোটা দুনিয়া জুড়ে ঝড় ওঠে মিটু মুভমেন্টের। এই প্রতিবাদের উপর ভর করে প্রকাশ্যে এসেছিল বিনোদন জগতের অন্ধকার দিক। মুখ খুলেছিলেন বলিউড, হলিউডের বহু অভিনেত্রীরা। এবার সেই তালিকায় যোগ হলেন টলিপাড়ার অভিনেত্রী ইন্দ্রানী হালদারও।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড