,

সীতাকুণ্ডে গুরুতর আহতদের হেলিকপ্টারে ঢাকায় আনা হচ্ছে

news-image

নিজস্ব প্রতিবেদক : সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় গুরুতর আহতদের সেনাবাহিনীর হেলিকপ্টারে ঢাকায় আনা হচ্ছে। আজ রোববার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ বিমানবাহিনীর ঘাঁটি ‘বাশার’-এ পৌঁছাবে আহতদের বহনকারী হেলিকপ্টার।

এর আগে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে জানানো হয়, বিস্ফোরণে আহতদের মধ্যে ১৫ জনকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা দেওয়া হচ্ছে।

উদ্ধার অভিযানে বাংলাদেশ সেনাবাহিনীর ২৫০ জন সদস্য কাজ করছেন। সেনাবাহিনীর একটি বিশেষজ্ঞ দলও কাজ করছে। আরও কাজ করছে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার এবং নিরাপত্তা দল।

শনিবার রাতের বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ৪৩ জনের বেশি মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন চার শতাধিক। তাদের মধ্যে ডিপোর শ্রমিক, স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরাও রয়েছেন। বিস্ফোরণের ১৫ ঘণ্টা পেরিয়ে গেলেও আগুন এখনো পুরোটা নিয়ন্ত্রণে আসেনি।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির