,

কুয়াকাটা থেকে নিখোঁজ যুবক চেন্নাইয়ে জীবিত উদ্ধার

news-image

নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ পর্যটক ফিরোজ শিকদারের (২৭) সন্ধান মিলেছে। নিখোঁজের ঠিক সাতদিন পর আজ শনিবার দুপুরে তিনি নিজেই ভারত থেকে বাড়িতে পরিবারের কাছে ফোন দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ফিরোজের তার বড় ভাই মাসুম শিকদার।

মাসুম বলেন, ‘আজ দুপুরে ফিরোজ আমাকে ফোন করেছে। সে বর্তমানে ভারতের চেন্নাইয়ে আছে। আমাদের জানিয়েছে, সৈকতে গোসলে নামার পর ঢেউয়ের স্রোতে গভীর সাগরে ভেসে গিয়েছিল। পরে সাগরে একটি কলাগাছে ২৪ ঘণ্টা ভাসার পর ভারতীয় জেলেরা তাকে উদ্ধার করে এবং চেন্নাই নিয়ে যায়’।

তিনি আরো বলেন, ‘ফিরোজ বর্তমানে ভারতীয় প্রশাসনের জিম্মায় চিকিৎসাধীন। আমরা তার সঙ্গে আবার কথা বলার চেষ্টা করছি’।

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের সহকারী সুপার আবদুল খালেক বলেন, ছোট ভাইয়ের সন্ধান পেয়ে মাসুম বিষয়টি আমাদের জানিয়েছেন। আমরাও খোঁজ নিয়ে দেখছি। বিস্তারিত পরে জানা যাবে।

প্রসঙ্গত, গত ২৭ মে দুপুরে বন্ধুদের সঙ্গে সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হন ফিরোজ। তিনি পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের মিলন শিকদারের ছেলে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির