,

নিজের সেরাটা দিয়ে কাজ করেছি: বুবলী

news-image

বিনোদন ডেস্ক : ট্রেলার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে তুমুল কৌতূহল সৃষ্টি করে নির্মাতা সৈকত নাসির পরিচালিত ছবি ‘তালাশ’। এর পর ক্রমাগত ছবিটির নায়ক-নায়িকাদের ফাস্ট লুক, ব্যতিক্রমী পোস্টার প্রকাশ করে জানানো হয় ব্যতিক্রম কিছু নিয়েই ধরা দিচ্ছে ‘তালাশ’।

ছবিটিতে প্রথমবার জুটি হয়েছেন নবাগত আদর আজাদ ও ঢালিউড কুইন বুবলী। টিজারে আদরের লুক তার ক্রেজি অভিনয় আর বুবলীর ব্যতিক্রমী উপস্থাপনা মুগ্ধতা ছড়িয়েছে দর্শকদের মাঝে।

আলোচিত ছবিটি নিয়ে হলে মালিকদেরও আগ্রহের কমতি নেই। তাই মুক্তির এক সপ্তাহ আগেই ৫০ হলে বুকিং নিশ্চিত করা হয়েছে। এ তথ্য জানিয়ে নির্মাতা সৈকত নাসির গণমাধ্যমকে বলেছেন, মুক্তির আরও দুই সপ্তাহ বাকি। আরও ২০ টি হলে ছবিটি একযোগের মুক্তি পাওয়ার আশা করছি।

আদর-বুবলীকে নিয়ে ১৭ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। ক্লিওপেট্রা ফিল্মসের ব্যানারে নির্মিত সিনেমাটির কাহিনি পরিচালকের সঙ্গে যৌথভাবে লিখেছেন আসাদ জামান। এ সিনেমাটিতে পাঁচটি গান রয়েছে। বিভিন্ন চরিত্রে এতে আরও অভিনয় করেছেন আসিফ আহসান খান, মাসুম বাশার, মিলি বাশার, যোজন মাহমুদ প্রমুখ।

ছবিটি নিয়ে আশাবাদী বুবলী। তিনি বলেন, করোনার পর প্রেক্ষাগৃহ খোলার পর সেভাবে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো দর্শক টানতে না পারলেও ঈদুল ফিতরের সিনেমা দিয়ে দর্শক আবারও প্রেক্ষাগৃহে ফিরেছেন। এটি আমাদের সিনেমার জন্য আশীর্বাদ। এ ধারা অব্যাহত থাকলে বেশি দিন লাগবে না আমাদের সিনেমার ক্রান্তিকাল দূর হতে। তারই ধারাবাহিকতায় আমাদের জুটির প্রথম সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। আমরা নিজেদের সেরাটা দিয়ে কাজ করেছি। আশা করি, দর্শক নিরাশ হবে না।’

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির