শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথমবার বিদেশ সফরের অনুমতি পেলেন রিয়া

news-image

বিনোদন ডেস্ক : অবশেষে কিছুটা স্বস্তি পেলেন বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী। বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর প্রথমবার তার প্রেমিকা রিয়া চক্রবর্তী বিদেশ সফরের অনুমতি পেয়েছেন। তবে সেক্ষেত্রে বেশ কয়েকটি শর্ত আরোপ করেছে মুম্বাইয়ের বিশেষ আদালত।

আরব আমিরাতের আবুধাবিতে ২ জুন থেকে শুরু হচ্ছে আইফা অ্যাওয়ার্ডস। এই অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা বলিউড অভিনেত্রীর। সেখানে যাওয়ার অনুমতি চেয়ে মুম্বাইয়ের বিশেষ আদালতে আবেদন করেন তিনি। সেই আর্জির পরিপ্রেক্ষিতেই শর্তসাপেক্ষে রিয়া চক্রবর্তীকে বিদেশ ভ্রমণের অনুমতি দিল ভারতের আদালত।

শর্তগুলি হল- বিদেশ থেকে ফেরা মাত্রই ফের আদালতে হাজিরা দিতে হবে তাকে। এছাড়া বিদেশ সফরের আগে সিকিউরিটি মানি হিসাবে ১০ লক্ষ টাকা আদালতে জমা দিতে হবে।

তিনি ২ থেকে ৫ জুন পর্যন্ত আবুধাবিতে থাকতে পারবেন। সে লক্ষ্যে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিআই) অফিস থেকে রিয়া নিজের পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন বলেও জানানো হয়।

আবুধাবিতে গিয়ে সেখানকার ভারতীয় দূতাবাসে হাজিরা দিতে হবে রিয়া চক্রবর্তীকে। পাশাপাশি আবুধাবি থেকে ফেরার পর রিয়াকে আবার নিজের পাসপোর্ট এনসিবির কাছে জমা দিতে হবে বলে আদালত থেকে নির্দেশ দেওয়া হয়।

উল্লেখ্য, ২০২০ সালে সুশান্তের মৃত্যুর পর মাদক মামলায় গ্রেপ্তার করা হয় রিয়া চক্রবর্তীকে। রিয়ার পাশাপাশি তার ভাই সৌভিক চক্রবর্তীকেও গ্রেপ্তার করে এনসিবি। বেশ কয়েকদিন জেলে কাটিয়ে জামিন পান রিয়া। তবে জামিনে মুক্ত হলেও রিয়ার বিদেশ যাত্রার অনুমতি ছিল না এতদিন।

এ জাতীয় আরও খবর

রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে অসুস্থ মির্জা ফখরুল

উত্তরাঞ্চলের মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত : নাহিদ ইসলাম

জিয়াউর রহমান হত্যায় আটক মেজর মোজাফফরকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর

যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন, বিপাকে শিক্ষার্থীরা

রাজস্ব-মূল্যস্ফীতি-ব্যাংকিং সংকট নিয়ে আইএমএফের উদ্বেগ

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে সিরিজ বাঁচাতে পারবে বাংলাদেশ?

বিচ্ছেদের পর গোপন প্রেমের গুঞ্জন মৌনীর

প্রেগন্যান্সিতে স্পটিং কি স্বাভাবিক?

আর্জেন্টিনার সঙ্গে বিয়ের কী সম্পর্ক : তিশা

টাকা দিয়ে পুরস্কার কিনে নিতে পারবো : আলিয়া

ফাইনালের আগে স্পেনের জন্য বড় দুঃসংবাদ

পর্দার বাইরে জীবন খুব সাধারণ: স্পর্শিয়া