,

দরজা ভেঙে বিধবাকে গণধর্ষণ, গ্রেপ্তার ১

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর বাউফল উপজেলায় বিধবাকে গণধর্ষণের ঘটনায় ধলা মিয়া (৫২) নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কেশবপুর ইউনিয়নের কেশবপুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় করা মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার রাত ৩টার দিকে চার-পাঁচজনের একটি সংঘবদ্ধ দল দরজা ভেঙে ওই বিধবার ঘরে ঢুকে ধর্ষণ করেন। এ সময় ওই নারী একাই ঘরে ছিলেন। সেখানে একজনকে চিনতে পারেন। কিন্তু স্থানীয়ভাবে ওই অভিযুক্ত ব্যক্তি প্রভাবশালী হওয়ায় তার নাম উল্লেখ না করেই পরের দিন শনিবার চার-পাঁচজন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে থানায় মামলা করেন ওই নারী।

এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে পুলিশ ওই নারীর মাধ্যমে আসামি চিহ্নিত করে গ্রেপ্তার অভিযানে নামে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, অভিযুক্ত ধলা মিয়াকে মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার কেশবপুর বাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড