,

বাণিজ্যমন্ত্রী পদের প্রতি আমার লোভ নেই : টিপু মুনশি

news-image

নিজস্ব প্রতিবেদক : বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘‘তেলের দাম বাড়ার পর বাম দল আমার পদত্যাগ দাবি করেছিল। বাণিজ্যমন্ত্রী পদের প্রতি আমার লোভ নেই। প্রধানমন্ত্রী আমাকে বললেন, ‘যারা পদত্যাগ চেয়েছে তারা তেলের দাম কমাতে পারবে কিনা?’ ব্রাজিল আর্জেন্টিনা, মালয়েশিয়া-ইন্দোনেমিয়ায় তেলের দাম না কমালে এটি সম্ভব?’’

আজ মঙ্গলবার বিকেলে নগরের পলো গ্রাউন্ড মাঠে চট্টগ্রাম চেম্বার আয়োজিত মাসব্যাপী চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলার (সিআইটিএফ) উদ্বোধনকালে এসব কথা বলেন টিপু মুনশি।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ‘বাংলাদেশ সরকার অ্যাডভান্সড (আগাম) চিন্তা করেছিল। তেলের দাম ভারতে ১৫ টাকা, পাকিস্তানে ৩৬ টাকা বেশি। ১০ শতাংশ তেল হয় দেশে। গম, ডাল আমদানি করতে হয়। আমাদের চেষ্টার ত্রুটি নেই। প্রধানমন্ত্রীর নির্দেশে এক কোটি মানুষকে তেল, চিনি, ছোলা দিয়েছি সাশ্রয়ী মূল্যে। ৫ কোটি মানুষ উপকৃত হচ্ছে। যত দিন পরিস্থিতি স্বাভাবিক না হয় ততদিন এটি চলবে। ভর্তুকি দিতে হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য এমএ লতিফ, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী, চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিলশের (সিএমপি) কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।

এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম চেম্বার অ্যান্ড কমার্স ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম। এতে উপস্থিত ছিলেন সিআইটিএফ চেয়ারম্যান, চেম্বার পরিচালক একেএম আকতার হোসেন, চেম্বারের সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড