,

দেশে রাশিয়ার তেল পরিশোধন উপযোগী নয় : জ্বালানি প্রতিমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে রাশিয়ার অপরিশোধিত জ্বালানি তেল পরিশোধনযোগ্য নয় বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।আজ মঙ্গলবার বিদ্যুত ভবনে আয়োজিত জ্বালানি বিটের সাংবাদিকদের সংগঠন এফইআরবি আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

নসরুল হামিদ বলেন, ‘আমরা বিভিন্ন দেশ থেকে তেল কেনার অফার পাচ্ছি। কিন্তু সেই তেলটা আমাদের উপযোগী কিনা সেটা চিন্তা করতে হবে। আমরা সারটেইন (বিভিন্ন) দেশ থেকে ক্রুডের (অপরিশোধিত জ্বালানি তেল) যে অফার পেয়েছি, আমরা দেখেছি সেইটা আমাদের রিফাইনারির (পরিশোধনগারের) জন্য ম্যাচ করে না। আমরা অ্যারাবিয়ান মারবান ব্যবহার করি। এটা আলাদা স্পেসিফিকেশনের (ধরনের)।’

জ্বালানি তেলের দাম কমাতে বাজেটে ভর্তুকি চাওয়া হবে কিনা, এমন প্রশ্নে জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা নির্দিষ্ট করে বলতে পারব না। বিইআরসি (বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন) যদি মূল্যটা ঠিক হয়, তাহলে সেই মূল্যের ওপর আমরা হিসাব করব যে সরকার কত টাকা ভর্তুকি দেবে।’

প্রতিমন্ত্রী বলেন, “আমি সবাইকে আশ্বস্ত করতে চাই যে, বিদ্যুৎ বা জ্বালানির ক্ষেত্রে এমন কোনো পরিবর্তন হবে ন। আমরা চাচ্ছি সবার কাছে যেন সহনীয় পর্যায়ে থাকে।দ্রুত সময়ের মধ্যে নিরবচ্ছিন্ন ও সাশ্রয়ী বিদ্যুৎ সরবরাহ করা অন্যতম প্রধান চ্যালেঞ্জ। বৈশ্বিক পরিস্থিতি যাই হোক, জনগণকে স্বস্তিতে রাখাই আমাদের লক্ষ্যে।’

এ সময় উপস্থিত ছিলেন পিডিবির চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান, এফইআরবির চেয়ারম্যান মো. শামীম জাহাঙ্গীর, নির্বাহী পরিচালক রিশান নাসরুল্লাহ প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড