,

ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী মানিক সাহা, বিজেপিতে কোন্দল শুরু

news-image

অনলাইন ডেস্ক ঃ: ভারতের ত্রিপুরায় বিপ্লব দেবের পদত্যাগের পর নতুন মুখ্যমন্ত্রী হলেন মানিক সাহা। আজ শনিবার বিকেলে বৈঠক শেষে সমস্ত জল্পনা উড়িয়ে ত্রিপুরার রাজ্যসভার সাংসদ মানিক সাহার নাম মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করে বিজেপি।

এদিকে, নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করার সঙ্গে সঙ্গে ত্রিপুরা রাজ্য বিজেপিতে কোন্দল দেখা দিয়েছে।মুখ্যমন্ত্রী হিসেবে মানিক সাহার নাম ঘোষণার সঙ্গে বৈঠকেই চেয়ার-টেবিল ভাঙচুর করা হয়। দলটির কেন্দ্রীয় নেতৃত্বের সামনেই নতুন মুখ্যমন্ত্রীকে ধাক্কা দেন ত্রিপুরা রাজ্য কারামন্ত্রী রামপ্রসাদ পাল।

তবে সেই সব ক্ষোভ-বিক্ষোভকে উড়িয়ে নতুন পদে শপথ দিতে রাজভবনের উদ্দেশে রওনা দিয়েছেন মানিক সাহা। ইতিমধ্যে তাঁকে অভিনন্দন জানিয়েছেন ত্রিপুরার সদ্য সাবেক মুখ্যমন্ত্রী বিপ্লব দেব।

মানিক সাহা কংগ্রেস ছেড়ে ২০১৬ সালে বিজেপিতে যোগ দেন চিকিৎসক মানিক সাহা।বিপ্লব দেবের হাত ধরেই দ্রুতগতিতে তার রাজনৈতিক উত্থান হয়। ২০১৮ সালের নির্বাচনে তাকে টিকিট দেয়নি দল।তবে দেড় মাস আগে তিনি রাজ্যসভার সদস্য হন।

বিপ্লব দেব মুখ্যমন্ত্রী হলে ত্রিপুরা রাজ্য বিজেপির সভাপতি হন মানিক সাহা। এরপর ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনেরও সভাপতি হন তিনি।

আজ শনিবার ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন বিপ্লব দেব। তবে তিনি ঠিক কী কারণে পদত্যাগ করেছেন তা জানা যায়নি।

তবে বিপ্লবের কথায় ইঙ্গিত মিলেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশেই তিনি পদত্যাগ করেছেন।পদত্যাগের চিঠি রাজ্যপালকে জমা দেওয়ার পরে বিপ্লব বলেন, ‘দল আমাকে যেখানে যে কাজের জন্য ভাববে, আমি তাতেই রাজি।’

বিপ্লব কিছু না বললেও বিজেপি সূত্রে জানা গেছে, পদত্যাগের আগে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে কথা হয়েছে তার। গতকাল শুক্রবার তিনি দিল্লিতে অমিত শাহের সঙ্গে বৈঠক করেন। এরপর টুইট করে জানিয়েছিলেন, আগামী দিনে দল তাকে সাংগঠনিক কাজে ব্যবহার করবে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড