,

লুকিয়ে রাখা ৩৭৯৮ লিটার তেল উদ্ধার, বাবা-ছেলের লাখ টাকা জরিমানা

news-image

ঝিনাইগাতী প্রতিনিধি : ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের গোবিন্দগঞ্জ (তিনানী) বাজারে অভিযান চালিয়ে ৩ হাজার ৭৯৮ লিটার সয়াবিন তেল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত এ অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জয়নাল আবেদীন। তেল লুকিয়ে রেখে বেশি দামে বিক্রির দায়ে ব্যবসায়ী মাসুদ কবির ও তার ছেলে নাজমুল হাসানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বেশি দামে তেল বিক্রি করায় উপজেলার তিনানী বাজার এলাকার ব্যবসাপ্রতিষ্ঠান মেসার্স সততা স্টোরের স্বত্বাধিকারী মাসুদ কবিরকে ৫০ হাজার টাকা এবং মেসার্স ব্রাদার্স স্টোরের স্বত্বাধিকারী নাজমুল হাসানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাবা-ছেলের দোকান থেকে ৩৬৩৮ লিটার তেল উদ্ধার করা হয়।

অপরদিকে, একই বাজারের ব্যবসায়ী আনোয়ার হোসেনকে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং বাজারজাতকরণের অপরাধে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া ঝিনাইগাতী সদর বাজারের ব্যবসায়ী জিহাদ মিয়াকে বাড়িতে ১৬০ লিটার সয়াবিন তেল মজুত রাখায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এসব অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোহাম্মদ আব্দুল মুন্নাফ, থানার এসআই মাসুদ হাসানসহ পুলিশ সদস্যরা।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জয়নাল আবেদীন বলেন, বাজারে তেলের ঘাটতি নেই। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী তেল মজুত রেখে বেশি দামে বিক্রি করছে। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বোতলজাত তেল উদ্ধার করে নির্ধারিত আগের দামে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে। যারা বাজারে কৃত্রিম সংকট তৈরি করতে চায় সেসব অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়