,

ঈদের ছুটিতে ঢাকা ছেড়েছেন ৭৩ লাখ মানুষ

news-image

নিজস্ব প্রতিবেদক : ঈদের ছুটিতে গত চার দিনে ঢাকা ছেড়েছেন ৭৩ লাখের বেশি মানুষ। তাদের ব্যবহৃত মোবাইল সিমের হিসাব থেকে এ সংখ্যা নিশ্চিত করা হয়েছে।

আজ রোববার দুপুরে এ তথ্য জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

এক ফেসবুক পোস্টে মন্ত্রী জানান, ২৯ ও ৩০ এপ্রিল ঢাকা থেকে বাইরে গেছে ৪৩ লাখ ৯ হাজার মোবাইল সিম। এর আগের দুই দিনেও আনুমানিক ৩০ লাখ সিম ঢাকা থেকে বাইরে গেছে। মোবাইল অপারেটরদের কাছ থেকে তথ্যগুলো পাওয়া গেছে।

মন্ত্রী আরও জানান, গত ২৯ এপ্রিল গ্রামীণফোনের হিসাবে ঢাকা ছেড়েছেন ৮ লাখ ৩৩ হাজার ২২৩ জন গ্রাহক, রবির ৪ লাখ ৯৫ হাজার ৬৪৫ জন, বাংলালিংকের ৫ লাখ ২৩ হাজার ২৮২ জন এবং টেলিটকের ৮০ হাজার ৮৪০ জন।

একইভাবে গত ৩০ এপ্রিল গ্রামীণফোনের হিসাবে ঢাকা ছেড়েছেন ১০ লাখ ২৮ হাজার ৯১৩ জন গ্রাহক, রবির ৬ লাখ ৮০ হাজার ৬৯৫ জন, বাংলালিংকের ৬ লাখ ১ হাজার ৪৫০ জন এবং টেলিটকের ৬৫ হাজার ১৬৮ জন গ্রাহক ঢাকা ছেড়েছেন।

প্রসঙ্গত, চাঁদ দেখা সাপেক্ষে দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে আগামীকাল সোমবার বা পরের দিন মঙ্গলবার।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য