,

ঈদের রেসিপি: ঝরঝরে জর্দা সেমাই

news-image

লাইফস্টাইল ডেস্ক : ঈদের দিন সকালে মিষ্টিমুখ করতে সেমাইয়ের চল যুগ যুগ ধরে। তাই ঈদে সেমাই না হলে কারও চলেই না! এদিন বাহারি সব সেমাইয়ের পদ তৈরি করেন সবাই, কেউবা নবাবি সেমাই, দুধ সেমাই আবার কেউ শাহি সেমাই। এসবের মধ্যে জর্দা সেমাইও কিন্তু সবার পছন্দের।

তবে এই সেমাই রাঁধতে গিয়ে গৃহিণীরা বেশ মুশকিলে পড়েন। কারণ একেবারে ঝরঝরে জর্দা সেমাই রান্না করতে গেলে কিছুটা সতর্ক থাকতে হয়। আবার সব উপকরণের পরিমাণের দিকে খেয়াল রাখা জরুরি।

এ কারণে অনেকেই জর্দা সেমাই রাঁধতে গিয়ে বেশি নরম করে ফেলেন। তারা চাইলে এই রেসিপি অনুসরণ করে খুব সহজেই ঝরঝরে জর্দা সেমাই তৈরি করতে পারবেন। জেনে নিন রেসিপি-

উপকরণ

১. সেমাই ১ প্যাকেট
২. চিনি দেড় কাপ
৩. পানি পরিমাণতো
৪. ঘি আধা কাপ
৫. তেজপাতা ২টি
৬. এলাচ ২/৩টি
৭. কিশমিশ আধা কাপ
৮. কোড়ানো নারকেল ১কাপ
৯. লবণ এক চিমটি
১০. দারুচিনি ছোট ২ টুকরো ও
১১. বাদাম কুচি পরিমাণমতো।

পদ্ধতি

প্রথমে চুলায় প্যান বসিয়ে তাতে ঘি গরম করে নিন। এরপর এলাচ, দারুচিনি ও তেজপাতা দিয়ে নাড়ুন। সেমাই ভেজে নিন এবার। তারপর এতে ফুটানো গরম পানি পরিমাণমতো মিশিয়ে দিতে হবে।

পানি শুকিয়ে আসলে চিনি ও নারকেল দিয়ে বারবার নাড়তে হবে। সেমাইয়ের পানি শুকিয়ে গেলে নামিয়ে সেমাই ঠান্ডা না হওয়া পর্যন্ত কয়েকবার নাড়ুন।

তাহলে সেমাই শুকিয়ে ঝরঝরে হয়ে যাবে। ঠান্ডা হলে সার্ভিং ডিশে সেমাই নিয়ে উপরে নারকেল, কিশমিশ ও বাদাম কুচি দিয়ে পরিবেশন করুন ঝরঝরে জর্দা সেমাই।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর