,

৩ ম্যাচে তামিমের ২ সেঞ্চুরি

news-image

স্পোর্টস ডেস্ক : ঢাকা লিগের সদ্য শেষ হওয়া আসরের শুরু থেকেই ব্যাটিং তাণ্ডব চালিয়েছেন এনামুল হক বিজয়। লিগের ইতিহাসে এক আসরে রেকর্ড সর্বোচ্চ ১ হাজার ১৩৮ রান করেছেন প্রাইম ব্যাংকের এই তারকা ওপেনার।

বিজয়ের সঙ্গে পাল্লা দিয়ে লিগের শেষদিকে রান তুলেছেন প্রাইম ব্যাংকের আরেক তারকা ওপেনার তামিম ইকবাল। লিগের শেষ তিন ম্যাচে দেশসেরা এই ওপেনার সংগ্রহ করেন যথাক্রমে- ৯০, ১০৯ ও ১৩৭ রান।

শেখ জামালের বিপক্ষে ৮৫ বলে ১০টি চার আর ৪ ছক্কায় করেন ৯০ রান। পরের ম্যাচে রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে ৮১ বলে ৯টি চার আর ৭টি ছক্কায় তামিম খেলেন ১০৯* রানের ঝলমলে এক ইনিংস।

বৃহস্পতিবার গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে লিগের শেষ ম্যাচে ১৩১ বলে ১৩টি চার আর ৬টি ছক্কায় তামিম করেন ১৩৭ রান।

এদিন উদ্বোধনীতে এনামুল হক বিজয়ের সঙ্গে ২১৫ রানের জুটি গড়েন তামিম। ৯০ রানে ফেরেন বিজয়। তামিম-বিজয়ের অনবদ্য ব্যাটিংয়ে ৭ উইকেটে ৩৫৫ রান করে ৭৮ রানের দাপুটে জয় পায় প্রাইম ব্যাংক।

এদিন সেঞ্চুরি করার মধ্য দিয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে দেশের হয়ে সবচেয়ে বেশি ২১টি শতকের সাহায্যে সর্বোচ্চ ১০ হাজার ১৪৯ রান করেন তামিম।

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী