,

রংপুর নগরীতে সিএনজি রেজিস্ট্রেশনসহ রুট পারমিট অনুমোদনের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

news-image

রংপুর ব্যুরো : রংপুর নগরীতে সিএনজি’র রেজিস্ট্রেশনসহ রুট পারমিট অনুমোদনের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে নগরীর কৈলাশ রঞ্জন মার্কেটের (তৃতীয় তলায়) রংপুর রিপোর্টার্স ক্লাব মিলনায়তনে রংপুর মেট্রোপলিটন সিএনজি মালিক-শ্রমিক সমিতি এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে লিখিত বক্তব্য রাখেন, রংপুর মেট্রোপলিটন সিএনজি মালিক-শ্রমিক সমিতি সভাপতি তহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান। তারা বলেন, দীর্ঘ ১০ বছর যাবৎ নগরীর বাংলাদেশ ব্যাংক মোড় থেকে লালমনিরহাট কাকিনা এলাকায় পর্যন্ত সিএনজি চালিয়ে আসছেন। এতে যা আয় রোজগার হয় তাই দিয়ে তারা পরিবার-পরিজন নিয়ে জীবন যাপন করছেন। এজন্য যাত্রী উঠা-নামা করার জন্য তারা রংপুর-গঙ্গাচড়া সড়কের বাংলাদেশ ব্যাংক মোড় এলাকায় ১৫ শতক জমি লিজ নিয়ে সিএনজি স্ট্যান্ড প্রতিষ্ঠা করেন। সম্প্রতি ওই এলাকায় প্রশাসনের কতব্যরত কর্মকর্তারা রুট পারমিট ও রেজিষ্ট্রশন না থাকাসহ বিভিন্ন অযুহাতে সিএনজি চলাচলে বাঁধার সৃস্টি করে। এতে প্রায় ৩ শতাধিক সিএনজি চালক শ্রমিক পরিবার –পরিজন নিয়ে অনহারে-অদ্যাহারে জীবন যাপন করবে। কারণ অনেকেই দারদেনা করে সিএনজি ক্রয় করেছে। কেউবা এনজিও থেকে চড়া সুদে কিস্তি তুলে সিএনজি কিনে চালাচ্ছে। তাই অবিলম্বে রংপুর-গঙ্গাচড়া, জলঢাকা-আনোয়ারমারী-কৈমারীসহ বিভিন্ন রুট অনুমোদন ও সিএনজি রেজিস্ট্রেশন দেয়ার দাবি জানাই। এজন্য রংপুরের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, সিটি মেয়র ও মেট্রোপলিটন কমিশনারসহ সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি। এসময় রংপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি নজরুল ইসলাম রাজু, সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান, সাবেক সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন, রংপুর মেট্রোপলিটন সিএনজি মালিক-শ্রমিক সমিতি সহ-সভাপতি ইলিয়াস আলী, সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম রাখুসহ প্রায় শতাধিক সিএনজি চালক-মালিক-শ্রমিকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।###

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড