,

ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর ঢাকায়

news-image

নিজস্ব প্রতিবেদক : সংক্ষিপ্ত সফরে ঢাকায় পৌঁছেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দুপুর সোয়া ২টার দিকে বিশেষ ফ্লাইটে ঢাকার কুর্মিটোলায় বিমানবাহিনী ঘাঁটি ‘বঙ্গবন্ধু’তে পৌঁছান তিনি। সেখানে তাকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

সংক্ষিপ্ত এ সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন জয়শঙ্কর। এছাড়া বৈঠক করবেন পররাষ্ট্রমন্ত্রী মোমেনের সঙ্গে।

গত বুধবার (২৭ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে জয়শঙ্করের বাংলাদেশ সফরের বিষয়টি জানায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা বিজ্ঞপ্তিতে বলে, জয়শঙ্কর ২৮ থেকে ৩০ এপ্রিল বাংলাদেশ ও ভুটান সফর করবেন।

এর আগে মঙ্গলবার (২৬ এপ্রিল) বিকেলে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী একটি সুখবর নিয়ে বাংলাদেশ সফরে আসবেন। তিনি প্রধানমন্ত্রীকে দিল্লি সফরের আমন্ত্রণ জানাতে পারেন।

জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সৌজন্য সাক্ষাৎ করবেন জয়শঙ্কর। সেখানে দিল্লি সফরের আমন্ত্রণপত্র বাংলাদেশের প্রধানমন্ত্রীর হাতে তুলে দেবেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য