,

শিশুদের জন্য মজাদার চিজ কেক

news-image

নিউজ ডেস্ক : বাচ্চারা কেক খেতে পছন্দ করে ভীষণ। কিন্তু বাহিরের দোকানের কেকের চাইতে চিজ বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর। তবে বেশীরভাগ বাচ্চারা শুধু চিজ খেতে একদমই পছন্দ করে না। তাই ঘরেই সহজে তৈরি করে ফেলতে পারেন বাচ্চাদের জন্য মজাদার ও পুষ্টিকর চিজ কেক।

জেনে নেই চীজ কেক বানানোর উপকরণ গুলো কি কি-
 ৬০০ গ্রাম নরম চিজ

 ৫০ গ্রাম অরিও অথবা অন্য যেকোনো বিস্কুট

 আধা কাপ গলানো মাখন

 আধা চা চামচ ভ্যানিলা অ্যাসেঞ্চ

 ২৮৪ মিলি হেভি ক্রিম

 ৩/৪ কাপ আইসিং সুগার/চিনি গুড়ো

 পছন্দ অনুযায়ী ফল

প্রস্তুত প্রনালি:
কেকটি তৈরি করার জন্য একটি পাত্র নিতে হবে যার নিচের অংশ দিয়ে সহজেই পাত্রটি খোলা যায়। এরপর টিনের মাপে বেকিং পেপার কেটে টিনের তলায় বিছিয়ে দিন। এরপর পেপারটিতে ভালো করে বাটার অথবা ঘি মেখে নিন ।

এখন কেক এর বেইজ তৈরি করার জন্য বিস্কুট ভালো করে গুঁড়া করে একটি বাটিতে অথবা বড় কোন পাত্রে নিন। এরপর বাটার ও বিস্কুট গুঁড়া ভালো করে মিশিয়ে নিন। টিনে হাত দিয়ে চেপে চেপে বিস্কিট এর মিশ্রণটি বিছিয়ে দিন। এরপর ফ্রিজে ২ঘণ্টা রেখে দিন সব উপকরণ একত্রে সেট হওয়ার জন্য।

বিস্কুটটি হতে থাকার সময় একটি বাটিতে এ চিনি, চিজ, ভ্যানিলা অ্যাসেঞ্চ, হেভি ক্রিম দিয়ে ভালো করে বিট করুন। পুরোপুরি না মিশে যাওয়া পর্যন্ত এটিকে বিট করতে থাকুন। বিট করা হয়ে গেলে কেক মিশ্রন টি কেক এর বেইজটির উপর ঢেলে দিন। একটি চামচ দিয়ে মিশ্রণ টি আলতো করে মিশিয়ে দিন সমান করে। এরপর টিন ধরে একটু ঝাকিয়ে নিন যাতে কোন বাতাস বা বুদবুদ না থাকে। সারারাত ফ্রিজে রাখুন কেকটি।

পরেরদিন কেক টি ফ্রিজ থেকে নিয়ে টিন থেকে বের করে একটি প্লেট এ রাখুন। এরপর আইসিং সুগার, ক্রিম আর ভ্যানিলা ভালো করে মিশিয়ে কেক এর উপর আপনার পছন্দ অনুযায়ী সাজিয়ে নিন। ফল দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে পরিবেশন করুন মজাদার চিজ কেক।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর