,

নবজাতকের যে বিষয় গুলো খেয়াল রাখতে হবে

news-image

নিউজ ডেস্ক : শিশুর জন্মের পর নিতে হবে বাড়তি যত্ন। কিন্তু আমরা অনেক সময় অনেক বেখেয়ালিপনা করে থাকি যা নবজাতকের জন্য ক্ষতিকর। তাই নতুন মা কে হতে হবে সতর্ক। কিভাবে নবজাতকের প্রতি যত্নবান হয়ে উঠতে হবে আসুন তা জেনে নেই-

 শিশুর সুস্থ ভাবে জন্ম গ্রহণের বেশীরভাগ অংশই নির্ভর করে মায়ের উপর। মা সুস্থ থাকলে শিশু সুস্থ ভাবে জন্ম গ্রহণ করবে। তাই মাকে নিজের প্রতি হতে হবে যত্নশীল। গর্ভবতী মা অথবা নতুন মাকে পর্যাপ্ত পরিমাণ পুষ্টিকর খাবার যেমন শাক শবজি, দুধ, ডিম, মাছ, মাংস গ্রহণ করতে হবে। অন্তত ৩-৪ বার মায়ের খাবার গ্রহণ করা উচিৎ । এতে করে মায়ের বুকের দুধ বেশি আসবে এবং দুধ থেকে শিশু পর্যাপ্ত পরিমাণ পুষ্টি পেয়ে থাকবে।

 শিশুর জন্মের ১ ঘন্টার মধ্যে শিশুকে মায়ের কাছে নিয়ে মায়ের শাল দুধ খাওয়াতে হবে। একে শিশুর প্রথম টিকা বলা হয়ে থাকে। এই শাল দুধ প্রথম মায়ের স্তন থেকে বের হয়। এটি দেখতে হলুদ রঙের হয়ে থাকে। এই শাল দুধ নবজাতকের জন্য অনেক পুষ্টিকর। যা শিশুকে শারীরিক ভাবে বৃদ্ধি হতে সহায়তা করে।

 শিশুর জন্মের পর অনেকেই শিশুর মুখে কালজিরা, মধু ইত্যাদি দিয়ে থাকেন যা শিশুর জন্য অনেক ক্ষতিকর। তাই শিশুর জন্মের পর মায়ের বুকের দুধ ছাড়া শিশুকে অন্য কিছু দেয়া যাবে না।

 শিশুর জন্মের পর ৬ মাস পর্যন্ত শুধু মাত্র শিশুকে মায়ের বুকের দুধ খাওয়াতে হবে। ৬ মাস এর আগে শিশুকে মায়ের বুকের দুধ ছাড়া পানিও খাওয়ানো যাবে না। ৬ মাস শিশু মায়ের বুকের দুধ থেকেই সকল ধরণের পুষ্টি গ্রহণ করে থাকে।

 শিশুর ৬ মাস পূর্ন হলে শিশুকে বাড়তি খাবার খাওয়ানো শুরু করতে হবে। তবে এর জন্য ঘরোয়া খাবারকে বেশি প্রাধান্য দিতে হবে অবশ্যই।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর