,

আমের আঁটির কত গুণ জানেন?

news-image

নিজস্ব প্রতিবেদক : আসছে মধুমাস। গ্রীষ্মের এই মৌসুমে এখন বাজারে কাঁচা আম মিলছে, কদিন পর পাকা আমও উঠবে। বছরের এই সময়টিতে আমের নেশায় মজে বাঙালিরা। আমতো আমরা সবাই কমবেশি খেতে পছন্দ করি, কিন্তু কখনও কি ভেবেছেন আমের আঁটি আমাদের কোনো উপকারে আসে কিনা। সাধারণত আম খাওয়ার পর আমরা আঁটিটা ফেলে দিই। কিন্তু পুষ্টিগুণে আম যেমন অনন্য, তেমনি আমের আঁটিতেও রয়েছে সমানভাবে পুষ্টি উপাদান। আসুন জেনে নিই কী কী গুণ আছে :

১) আমের আঁটিতে রয়েছে ভিটামিন এ, সি, ই, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, কপার, ফলেটের মতো উপকারী উপাদান। আমের আঁটিতে ম্যাঞ্জিফেরিন নামক অ্যান্টিঅক্সিড্যান্ট রয়েছে, যা ক্যানসারের ঝুঁকি কমাতে সাহায্য করে।

২) আমের আঁটির গ্লাইসেমিক ইনডেক্স খুবই কম। ফলে যারা ডায়াবেটিসে আক্রান্ত তাদের রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখার জন্য খেতে পারেন আমের আঁটি।

৩) খুশকির সমস্যায় আমের আঁটি খুবই উপকারী। আমের আঁটি শুকিয়ে গুঁড়ো করে মাথার তেলের সঙ্গে মিশিয়ে তা চুলে লাগাতে পারেন। খুশকির সমস্যা থেকে মুক্তি পাবেন চিরতরে। খুশকি ছাড়াও চুল ওঠার সমস্যা দূর করতেও ব্যবহার করতে পারেন আমের আঁটির গুঁড়ো।

৪) অতিরিক্ত ওজন কমাতেও দারুণ সাহায্য করে আমের আঁটি। আমের আঁটি গুঁড়ো করে রেখে দিতে পারেন। গরম জলে মিশিয়ে খেলে উপকার পাবেন। কোলেস্টেরলের মাত্রা কমাতেও সাহায্য করে এই আমের আঁটির বীজ। গরম দুধে সেই গুঁড়ো মিশিয়ে খেলে কোলেস্টেরলের মাত্রা থাকবে নিয়ন্ত্রণে।

৫) শিশুদের দাঁতের মাড়ি মজবুত করতে তাদেরকে আমের বীজ খাওয়ানো হয়। এক্ষেত্রে মায়েরা খাওয়ার পর আমের আঁটি বা বীজটা শিশুর মুখে দেন। এটি চাবানোর পর মাড়ির ব্যথা অনেকটাই কমে যায়। পাকা আমের আঁটিতে থাকা সুস্বাদু অংশ মুখে নেওয়ার মাধ্যমে শিশু তার মাড়ির ব্যথা অনেকটাই ভুলে যায়। সূত্র : আনন্দবাজার।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর