,

এবার ‘মৃত্যুঞ্জয়ী শেখ হাসিনা’

news-image

বিনোদন প্রতিবেদক : গত বছর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’ সিনেমা নির্মাণ করেছিলেন প্রযোজক সেলিম খান। এ ছাড়া পঁচাত্তরের ১৫ আগস্টে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা এবং সমসাময়িক ঘটনা অবলম্বনে নির্মাণ করেছেন সিনেমা ‘আগস্ট ১৯৭৫’।

এবার তিনি নির্মাণ করেছেন ‘মৃত্যুঞ্জয়ী শেখ হাসিনা’ প্রামাণ্য চলচ্চিত্র। যার পুরোটাই তৈরি হয়েছেন প্রধানমন্ত্রীকে নিয়ে। যেখানে বিভিন্ন সময়ে তাকে যে হত্যাচেষ্টা করা হয়েছে, সে বিষয়গুলো তুলে ধরা হয়েছে।

এর পাণ্ডুলিপি পরিকল্পনা, গ্রন্থনা ও পরিচালনায় আছেন সেলিম খান নিজেই। প্রযোজনায় আছে শাপলা মিডিয়া। ইতিমধ্যে এর নির্মাণও শেষ বলে জানান সেলিম খান।

তার ভাষ্য, ‘প্রধানমন্ত্রীকে নিয়ে এর আগে ১৯ বার যে হত্যাচেষ্টা হয়েছে, সেটাই এই চলচ্চিত্রের উপজীব্য। প্রতিবারই তিনি মৃত্যুকে জয় করে ফিরে এসেছেন। এ কারণে এর নাম রাখা হয়েছে “মৃত্যুঞ্জয়ী শেখ হাসিনা”। আমরা এটি সেন্সরে জমা দিয়েছি। আশা করি, দ্রুতই ছাড়পত্র পাবো। এটি আমি সারা দেশের মানুষকে দেখাতে চাই।’

সেলিম খান জানান, ‘মৃত্যুঞ্জয়ী শেখ হাসিনা’ টেলিভিশন থেকে শুরু করে উপজেলা পর্যায় পর্যন্ত তিনি দেখাতে চান।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য