,

প্রকাশ্যে এলেন ‘আম্মাজান’, জানালেন আড়ালে থাকার কারণ

news-image

বিনোদন প্রতিবেদক : দুই দশকেরও বেশি সময় ধরে সিনেমায় নেই ‘আম্মাজান’খ্যাত প্রখ্যাত অভিনেত্রী শবনম। আসেননি সাংবাদিকদের সামনেও। নিভৃতজীবন কাটানো এই অভিনেত্রীকে কোনো আয়োজনে প্রকাশ্যে আসতে দেখা যায়নি। অতঃপর তাকে দেখা গেল।

গতকাল শুকবার রাজধানীর মগবাজারের একটি কনভেনশন হলে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আয়োজনে অনুষ্ঠিত ইফতার মাহফিলে অংশ নিলেন উপমহাদেশ বিখ্যাত এই অভিনেত্রী। প্রকাশ্যে এসে বললেন, আড়ালে থাকার কথাও।

অনুষ্ঠানে লিখিত বক্তব্যে জীবন্ত কিংবদন্তী শবনম বলেন, ‘আপনাদের মাঝে উপস্থিত হতে পেরে আমি আনন্দিত। দীর্ঘ অভিনয় জীবনে আপনাদের যে ভালোবাসা পেয়েছি তাতে আমি কৃতজ্ঞ। জীবনে অনেক অপ্রাপ্তি থাকলেও বহুদিন পর সিনেমার মানুষের কাছে এসে যে ভালোবাসা পেয়েছি, তাতে চিরঋণী হয়ে থাকব।’

সিনেমা থেকে নিজেকে গুটিয়ে নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আম্মাজান’ করার পর উপযুক্ত চরিত্রের অভাবে ক্যামেরার সামনে দাঁড়ায়নি। ইচ্ছে থাকলেও একই সঙ্গে মনের মতো চিত্রনাট্য ও শারীরিক অসুস্থতার কারণে আর কাজ করা হয়নি।

 

এ ছাড়া চলচ্চিত্রের মানুষদের একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। কাঁধে কাঁধ মিলিয়ে সবাই একসঙ্গে এগিয়ে চলার পরামর্শও দেন।

গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে গুণী এই অভিনেত্রী বলেন, ‘সাংবাদিক ভাইদের প্রতি অনুরোধ, চলচ্চিত্রের ইতিবাচক দিকগুলো তুলে ধরুন। আমাদের ভুল শুধরে দিন।’

এদিকে, ইফতারে আরও অংশ নেন চিত্রনায়ক আলমগীর, রিয়াজ, ফেরদৌস, বাপ্পারাজ, অমিত হাসান, অনন্ত জলিল, বর্ষা, নিপুণ, কেয়া, সাইমন, নিরব, ইমনসহ অনেকে। ছিলেন চলচ্চিত্রের নানা অঙ্গনের মানুষজনও।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড