,

মানুষ কেন একতরফা ভালোবাসে?

news-image

নিজস্ব প্রতিবেদক : বেঁচে থাকতে গেলে শুধু খাওয়া-পরা আর আশ্রয় পেলেই চলে না, চাই ভালোবাসাও। অথচ এই ভালোবাসা নিয়েই যত গন্ডগোল। কেননা চাইলেই তো আর ভালোবাসা পাওয়া যায় না! অনেকেই হয়তো কষ্ট করে ভালোবাসার মানুষকে খুঁজে পান। কিন্তু তিনি যাকে ভালোবাসেন, সেও কি তাকে ভালোবাসে? তবু ভালোবাসার খেলাটা এমনই, আমার ওপর দিকের মানুষটি আমাকে ভালোবাসছে কিনা তা না জেনেই আমরা আমাদের ভালোবাসার মানুষটিকে একতরফাভাবে ভালোবেসেই যাই।

মানুষ কেন একতরফা ভালোবেসে যায়?

বিষয়টি নিয়ে গবেষণা ও বিশ্লেষণ করতে গিয়ে নানা তথ্য পেয়েছেন মনোবিদরা। খুঁজে পেয়েছেন এর কারণ। কী কারণ?

মনোবিদরা বলেছেন, ভালোবাসা আসলে অনেকের কাছেই একটা অভ্যাসে পরিণত হয়। পুরোনো অভ্যাস ভাঙতে চায় না মানুষ। তাই ভালোবাসার মানুষটি তাকে ভালোবাসছেন কি না তা না জেনেও তিনি তাকেই ভালোবেসে যান। নতুন মানুষকে আর খুঁজতে চায় না তার মন।

‘চাইল্ডহুড রিলেশনশিপ’ অনেক সময়ই টেকে না অনেকের জীবনে। কিন্তু তবুও মানুষ বাল্যস্মৃতিটুকু উপভোগের জন্য অনেক সময়েই ফিরে ফিরে বাল্যপ্রেমকে স্মরণ করেন। বাল্যপ্রেম যে শুধু ভুলতে চান না, তাই নয়, বাল্যপ্রেমকেই আঁকড়ে ধরে থাকেন।

মানুষ তার কমফোর্ট জোনে থাকতে বেশি পছন্দ করেন। তাই প্রেমের ক্ষেত্রেও তার ব্যতিক্রমটা ঘটে না। পার্টনার শীতল, অনুভূতিহীন হলেও এদিকের মানুষটি সেই কমফোর্ট জোনের উত্তাপে থাকার জন্যই তাকেই অযথা অকারণে একতরফাভাবে ভালোবেসে যান।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর