,

ঘরে বসে পেডিকিউর করুন সহজে

news-image

নিউজ ডেস্ক : মুখ বা হাতের ক্ষেত্রে আমরা বেশ যত্নবান হলেও পায়ের ক্ষেত্রে আমরা একটু উদাসীন। অনেকে হয়তো অনেকদিন পরপর পার্লারে গিয়ে পেডিকিউর করিয়ে থাকেন। তবে বেশিরভাগ সময়ই পায়ের যত্নে আমরা তেমন কিছুই করি না।

বিশেষজ্ঞদের মতে, পায়ের ত্বক এবং নখের জন্য প্রয়োজন বিশেষ যত্ন। মুখ বা হাতের মতো পায়ের ব্যাপারেও হতে হবে যত্নবান।

বর্তমান সময়ে মেনিকিউরের মতো পেডিকিউরও সৌন্দর্য চর্চার গুরুত্বপূর্ণ একটি অংশ। হাত-পায়ের ত্বক এবং নখের সৌন্দর্য রক্ষায় সপ্তাহে অন্তত ১ দিন মেনিকিউর-পেডিকিউর করা দরকার।

যদি পার্লারে যাবার সময় না থাকে তবে চিন্তার কিছুই নেই। ঘরে বসেই অল্প সময়ে সেরে নিতে পারেন পেডিকিউর। চলুন জেনে নেই ঘরে বসে পেডিকিউর করার উপায়:

প্রথমে নেইলকাটার দিয়ে পায়ের নখ পরিষ্কার করে নিতে হবে।

এরপর পায়ে নারকেল তেল দিয়ে ১০ মিনিট অপেক্ষা করুন। এতে পায়ের ময়লা নরম হয়ে যাবে এবং তাড়াতাড়ি উঠে যাবে। একইসাথে নখে টুথপেস্ট লাগিয়ে নিন। এতে নখের কালচে দাগ, ময়লা সব পরিষ্কার হয়ে যাবে।

দশ মিনিট পর শ্যাম্পু মিশ্রিত কুসুম গরম পানিতে ২ মিনিটের জন্য পা ডুবিয়ে রাখুন এবং টুথব্রাশ দিয়ে নখ পরিস্কার করে নিন।

এরপর ওই পানিতে বেকিং পাউডার, লেবু মিশিয়ে নিন। পাঁচ মিনিট পা ডুবিয়ে রাখার পর স্ক্রাবার দিয়ে পা ঘষে নিন। দেখবেন মরা চামড়া উঠে আসবে।

স্ক্রাবিং: একটি পাত্রে চালের আটা, মধু আর কাচা দুধ দিয়ে প্যাক বানিয়ে নিন। প্যাকটি পায়ের হাটু পর্যন্ত লাগিয়ে ১০ মিনিট অপেক্ষা করুন। এরপর কুসুম গরম পানিতে পা ধুয়ে ফেলুন।

ট্যান রিমুভাল: একটি পাত্রে ১ টেবিল চামচ চন্দন গুঁড়া, ১ টেবিল চামচ গোলাপ জল ও ঘৃত কুমারির রস মিশিয়ে প্যাক তৈরি করে নিন। প্যাকটা হাটু পর্যন্ত লাগিয়ে ১০ মিনিট অপেক্ষা করুন।

এরপর কুসুম গরম পানিতে পা ধুয়ে নখগুলো ফাইল করে নিন। সবশেষে যে কোনো লোশান ময়েশ্চারাইজার হিসেবে ব্যবহার করুন।

ব্যস হয়ে গেলো পেডিকিউর। ঠিক একইভাবে সেরে নিতে পারেন মেনিকিউর। প্রথমে পেডিকিউর করার পর মেনিকিউর করুন, এতে হাতে বাড়তি চাপ পড়বে না। উপরোক্ত ধাপগুলো অনুসরণ করে মাসে দুবার পেডিকিউর-মেনিকিউর করলে হাত ও পায়ের কালো দাগ দূর হয়ে যাবে।

 

এ জাতীয় আরও খবর

সাদপন্থিদের ইজতেমা ময়দান ব্যবহারের কোনো অধিকার নেই: হেফাজত আমির

হাম উপসর্গে ৮ জনের মৃত্যু

এনআইডি সংশোধনে বড় অগ্রগতি

ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু

আইনশৃঙ্খলা অবনতি ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এনসিপির গণবিক্ষোভ শুক্রবার

দরজা ভেঙে ঘরে ঢুকে যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা

একটার পর একটা অঘটন ঘটবে, আমরা কি বসে থাকব: জামায়াত আমির

আসিফের গাড়ি লক্ষ্য করে গুলি, সন্দেহ সিএনজি থেকে

বিক্ষোভ মোকাবিলায় দেশজুড়ে ৭০ হাজার পুলিশ মোতায়েন করলো ফ্রান্স

শ্রদ্ধার কারণে গায়কিতে বদল আনেন শ্রেয়া

গাজীপুরে কারখানার গোডাউনে আগুন, সাড়ে পরে নিয়ন্ত্রণে

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬