,

ইফতারে একই টেবিলে বসেও ‘কথা বলেননি’ আইভী-শামীম

news-image

নিউজ ডেস্ক : এক টেবিলে বসে ইফতার করেছেন। কিন্তু একে অপরের সঙ্গে কথা বলেননি, করেননি সৌজন্য বিনিময়ও। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী ও নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের আওয়ামী লীগের সাংসদ শামীম ওসমান সম্পর্কে এমনটাই বলছেন প্রত্যক্ষদর্শীরা।

গতকাল সোমবার নারায়ণগঞ্জ পুলিশ লাইনসে এই ইফতারের আয়োজন করা হয়।

জেলা পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলমের সভাপতিত্বে জেলা পুলিশের ইফতার আয়োজনে এক টেবিলে আইভী, শামীম ওসমান ছাড়াও বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, মুন্সিগঞ্জের সাংসদ মৃণাল কান্তি, নারায়ণগঞ্জ-২ আসনের সাংসদ নজরুল ইসলাম, তারাব পৌরসভার মেয়র হাসিনা গাজী প্রমুখ বসেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা। তবে শামীম ও আইভী এক টেবিলে বসলেও তাদের মধ্যে কোনো কথা হয়নি।

ইফতার অনুষ্ঠানে জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজসহ নারায়ণগঞ্জের বিভিন্ন শ্রেণিপেশার মানুষও ছিলেন।

আইভী নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি। শামীম ওসমান জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। আওয়ামী লীগের রাজনীতিতে সেলিনা হায়াৎ আইভী ও শামীম ওসমানের অবস্থান দুই বিপরীতমুখী। তাদের মধ্যকার তিক্ত সম্পর্কের বিষয়টি স্থানীয় রাজনীতি ছাপিয়ে জাতীয় পর্যায়েও আলোচনায় এসেছিল।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড