,

ছেলে হারালেন রোনালদো

news-image

অনলাইন ডেস্ক : দুদিন আগেই ইপিএলে নরউইচ সিটির বিরুদ্ধে দুর্দান্ত হ্যাটট্রিক করে সমালোচকদের জবাব দিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এর মধ্যে একটি গোলের পর বল তার জার্সির মধ্যে পেটের কাছে রেখে অন্যরকমভাবে উদযাপনও করতে দেখা যায়। হয়তো আবারও বাবা হওয়ার আনন্দেই তা করেছিলেন। কিন্তু সোমবার তার পারিবারিক জীবনে বিষাদের ছায়া নেমে এল। নেটমাধ্যমে রোনালদো জানালেন, তার সদ্যোজাত যমজ সন্তানের একজনের মৃত্যু হয়েছে। এ খবরে বিশ্বজুড়ে রোনালদোর সমর্থকরাও ব্যথিত হয়েছেন।

সোমবার রোনালদো টুইটারে লেখেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের ছেলে প্রয়াত হয়েছে। যেকোনো বাবা-মায়ের কাছেই এটা সবচেয়ে বড় দুঃখ। একমাত্র মেয়ে সন্তানের বেঁচে যাওয়াই এই কঠিন সময়ে আমাদের শক্তি জোগাচ্ছে। কিছুটা আশা এবং খুশি নিয়ে অন্তত বাঁচতে পারছি।’

তিনি আরও লিখেছেন, ‘সব সময় আমাদের খেয়াল রাখার জন্য ডাক্তার এবং নার্সদের ধন্যবাদ। আমরা এই মুহূর্তে বিধ্বস্ত। এই কঠিন সময়ে গোপনীয়তা আশা করি সবার থেকে।’

গত অক্টোবরেই রোনালদো এবং তার বান্ধবী জিওর্জিনা রদ্রিগেস ঘোষণা করেছিলেন, তাদের যমজ সন্তান হতে চলেছে। এমনকি তার ডাক্তারি রিপোর্টের ছবিও প্রকাশ করতে দেখা গিয়েছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ফুটবলারকে। সেই যমজ সন্তানেরই একজন মারা গেছে।

২০১০ সালে প্রথমবার সন্তানের বাবা হন রোনালদো। ছেলের নাম দেন ক্রিশ্চিয়ানো জুনিয়র। ঘটনাচক্রে সেই ছেলেও এখন ফুটবলে বাবার পদাঙ্ক অনুসরণ করার পথে। তবে কোনও দিনই তার মাতৃপরিচয় সামনে আনেননি রোনালদো।

২০১৭ সালে সারোগেসির মাধ্যমে দুই সন্তানে এভা এবং মাতেয়োর বাবা হন রোনালদো। সেই বছরই নভেম্বরে জিওর্জিনা এবং তার প্রথম সন্তান আলানার জন্ম হয়।

 

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী