,

দই সজনে

news-image

নিউজ ডেস্ক : গরম পড়তেই বাঙালির পাতে থাকে সজনে ডাঁটার রকমারি পদ। সজনে ডাঁটা দিয়ে চচ্চড়ি কিংবা শুক্তো। তবে শরীরের পাশাপাশি স্বাদের খেয়াল রাখতে চাইলে বানাতে পারেন দই সজনে। রইল প্রণালী।

উপকরণ

সজনে ডাঁটা: ৫০০ গ্রাম

টক দই: ২০০ গ্রাম

রসুনবাটা: আধ চা চামচ

আদাবাটা: আধ চা চামচ

চেরা কাঁচা মরিচ: ৪টি

কাঁচা মরিচবাটা: এক চা চামচ

তেজ পাতা: দু’টি

প্রণালী

সজনে ডাঁটার আঁশ ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে।

এ বার কড়াইয়ে তেল গরম করে তাতে তেজপাতা আর কাঁচা মরিচ ফোড়ন দিয়ে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়া ও লবন দিয়ে ভাল করে কষিয়ে নিন।

মশলা কষে এলে তাতে আঁশ ছাড়িয়ে ধুয়ে রাখা সজনে ডাঁটাগুলি দিয়ে ভাল করে নাড়তে থাকুন।

ডাঁটার সঙ্গে মশলা মেখে এলে ফেটিয়ে রাখা দই কড়াইতে ঢেলে দিন। দইয়ের বাটি ধুয়েই অল্প পানি দিয়ে দিন।

ঝোল ফুটে গা মাখা হয়ে এলে নামিয়ে ভাতের সঙ্গে গরম গরম পরিবেশন করুন দই সজনে।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়