,

ইফতারে স্বস্তি দেবে পোড়া আমের শরবত

news-image

লাইফস্টাইল ডেস্ক : বাজারে সবে কাঁচা আম উঠতে শুরু করেছে। দাম বেশি হলেও আমের স্বাদে যারা মুগ্ধ তারা এরই মধ্যে কাঁচা আমের বাহারি পদ তৈরি করে খাচ্ছেন। ইফতারে ঠান্ডা ঠান্ডা পানীয় না হলে চলেই না।

এ সময় তৈরি করতে পারেন কাঁচা আমের পোড়া শরবত। একবার খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে। এটি স্বাস্থ্যের জন্যও উপকারী। জেনে নিন রেসিপি-

উপকরণ

১. কাঁচা আম ২টি
২. চিনি বা গুড় পরিমাণমতো
৩. বিট লবণ
৪. কাঁচা মরিচ ও
৫. বরফ কুচি।

পদ্ধতি

প্রথমে আমের খোসাসহ পুড়িয়ে নিন। তারপর ঠান্ডা হলে আমের খোসা ছাড়িয়ে নিন। দেখবেন আমের ভেতর নরম হয়ে গেছে। এবার একটি বাটিতে পরিমাণমতো চিনি, বিট লবণ ও কাঁচা মরিচ নিন।

আমের সঙ্গে সব ভালো করে মিশিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করুন। এরপর বরফকুচি দিয়ে আবারও ব্লেন্ড করে নিন। পরিবেশনের সময়ও উপরে বরফকুচি ছড়িয়ে দিতে পারেন। ব্যাস তৈরি আম পোড়া আমের শরবত।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর