,

গরমকালে শিশুদের পানির ঘাটতি মেটাতে ৩ খাবার

news-image

সন্তানদের পুষ্টি নিয়ে অভিভাবকরা চিন্তায় থাকেন সবসময়। অন্যদিকে শিশুদের খাবারদাবার নিয়ে বায়নার শেষ নেই। এমন অবস্থায় গরমকালে শিশুদের দেহে পানির ভারসাম্য বজায় রাখা নিয়েও অতিরিক্ত চিন্তায় পড়েন অভিভাবকরা। অভিভাবকদের চিন্তা কমাতে পারে তিন খাবার, যা স্বাস্থ্যগুণেও ভালো, আবার খেতেও সুস্বাদু। আপনার শিশু পছন্দ করতে পারে এমন তিনটি খাবার সম্পর্কে জেনে নেয়া যাক চলুন-

 

ফলের পপসিকেল

আম, আনারস, তরমুজ কিংবা স্ট্রবেরি, হরেক রকম ফল ব্যবহার করে খুব সহজেই বানিয়ে ফেলা যেতে পারে পপসিকেল। যতটুকু পপসিকেল বানাতে চান, সেই অনুপাতে দু’ধরনের ফল নিন। দানা ফেলে দিয়ে শুধু সাসটুকু ডুমো ডুমো করে কেটে ব্লেন্ডারে ঘুরিয়ে নিন অল্প। ঘনত্ব বুঝে অল্প অল্প করে পানি মেশাতে পারেন। তবে খেয়াল রাখবেন, যাতে মিশ্রণটি যেন একেবারে পাতলা না হয়। মিশ্রণটি ছাঁচে ঢেলে অর্ধেক ভরাট করুন। প্রত্যেক ছাঁচে একটি করে কাঠি বসিয়ে চার ঘণ্টার জন্য ফ্রিজে রেখে দিন। চার ঘণ্টা পর ফ্রিজ থেকে বার করলেই তৈরি স্বাদ ও স্বাস্থ্যে ভরপুর পপসিকেল।

 

ফ্রোজেন গ্রেপ

যেসব শিশুরা ফল খেতে চায় না তাদেরকে ফ্রোজেন গ্রেপ দিতে পারেন। কিছু আঙুর ধুয়ে বোঁটা ছাড়িয়ে নিন। এরপর একটি বেকিং কাগজের উপর প্রতিটি আঙুর আলাদা আলাদা করে ছড়িয়ে দিন। এবার আঙুরগুলি কয়েক ঘণ্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিন। তবে খেয়াল রাখবেন যেন আঙুরগুলি একটি অপরটির সঙ্গে লেগে না থাকে। কয়েক ঘণ্টা পর ফ্রিজ থেকে বার করে নিলেই তৈরি ফ্রোজেন গ্রেপ।

স্মুদি

স্মুদি বানানোও সহজ আবার পুষ্টিগুণেও ভরপুর। কলা, আম, আনারস থেকে ওট্‌স- সবকিছু দিয়েই বানিয়ে ফেলা যায় স্মুদি। এক গ্লাস স্মুদি বানাতে অর্ধেক গ্লাস ফল বা সবজি নিন। সঙ্গে যোগ করুন পরিমাণ মতো দুধ কিংবা টক দই। দুধ সহ্য না হলে কাঠবাদামের দুধ কিংবা কনডেন্সড মিল্কও ব্যবহার করা যেতে পারে। মেশাতে পারেন মধুও। গোটা মিশ্রণটি ব্লেন্ডারে ঘুরিয়ে নিলেই তৈরি পছন্দের স্মুদি।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়