,

পঞ্চগড় সড়কে গেল বাবা-ছেলের প্রাণ

news-image

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের সদর উপজেলায় ট্রাক্টরের ধাক্কায় আরিফ হোসেন (২৪) নামের এক বিজিবি সদস্য ও তার বাবা আব্দুল আজিজ (৫৫) নিহত হয়েছেন। আজ রোববার বিকেলে জেলার সদর উপজেলার চাকলারহাট ইউনিয়নের নতুনবন্দর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিয়া এ ঘটনা নিশ্চিত করেন।

নিহতদের বাড়ি উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিজিবি সদস্য আরিফ রোববার বিকেলে তার বাবা আব্দুল আজিজকে নিয়ে মোটরসাইকেলযোগে সদর উপজেলার চাকলহাট বাজার থেকে হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি এলাকার নিজ বাসায় ফিরছিলেন। এ সময় তারা ওই চাকলাহাট ইউনিয়নের নতুনবস্তি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বিজিবি সদস্য আরিফ নিহত হন। এ সময় তার বাবা গুরুতর আহত হন।

আব্দুল আজিজকে আহত অবস্থায় উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন। পথে তিনি মারা যান।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে তিতাস-বুড়ি নদী দখলের অভিযোগ

আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে নবীনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত

ধর্ম মন্ত্রণালয়ে কোনো মতবাদ প্রতিষ্ঠা করতে আসিনি

আপিল বিভাগে বাগবিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান

আবুল কালাম আযাদের আপিল শুনানি মুলতবি

ঢাকায়ও লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা

শাহজালাল বিমানবন্দরের নাম বদলাবে না: বিমানমন্ত্রী

ইতালিতে বাঁধনের ওপর হামলা, পাশে থাকার বার্তা সারজিসের

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির মৃত্যু

সরকারি হারানো অস্ত্রের তথ্য দিলে পুরস্কার

বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ