,

ইফতারে কাঁচা আমের পান্না শরবত

news-image

নিউজ ডেস্ক : সারাদিন রোজা রাখার পর শরীরে পানিশূন্যতা দেখা দেয়। ইফতারে তাই শরবত খাওয়া জরুরি। আম সেদ্ধ করে বা পুড়িয়ে তৈরি করা যায় কাঁচা আমের পান্না শরবত। সুস্বাদু এই শরবত তৈরি করতে পারেন ঘরেই।

রোজার ক্লান্তি দূর করতে ইফতারে পান করতে পারেন স্বাস্থ্যকর এই শরবত। আসুন জেনে নেই কীভাবে তৈরি করবেন কাঁচা আমের পান্না শরবত।

উপকরণ

কাঁচা আমের টুকরো- ২৫০ গ্রাম, পুদিনা পাতা- ১২টি, চিনি- ১/৩ কাপ, ভাজা জিরার গুঁড়া- ১ চা চামচ, বিট লবণ- ১ চা চামচ, গোলমরিচের গুঁড়া- আধা চা চামচ, এলাচের গুঁড়া- কোয়ার্টার চা চামচ।

প্রস্তুত প্রণালি

কাঁচা আমের খোসা ছাড়িয়ে টুকরা করে নিন। দুই কাপ পানি নিন প্যানে। আমের টুকরা সেদ্ধ করুন ভালো করে। গলে আসলে চুলা থেকে নামিয়ে ঠাণ্ডা করুন। ব্লেন্ডারে পানিসহ আম দিয়ে দিন।

পুদিনা পাতা দিয়ে ব্লেন্ড করে নিন। মসৃণ ব্লেন্ড হলে চিনি দিয়ে আবারও ব্লেন্ড করুন। এবার তিন কাপ পানি, ভাজা জিরার গুঁড়া, গোলমরিচের গুঁড়া, বিট লবণ ও এলাচের গুঁড়া দিয়ে ব্লেন্ড করুন। বরফের টুকরা দিয়ে পরিবেশন করুন ইফতারে।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়