,

চিনির ম্যাজিকে ফিরবে ত্বকের জেল্লা

news-image

অনলাইন ডেস্ক : চিনি বেশি খেতে নিষেধ থাকলেও ত্বকের যত্নে এর ব্যবহারে কোনো বাধা নেই। প্রাকৃতিক এই স্ক্রাবারকে ত্বকের যত্নের অন্যতম সেরা উপাদান বলে মেনে নিয়েছেন অনেক রূপ বিশেষজ্ঞই। শুধু লেবুর রসের সঙ্গে মিশিয়ে কনুইয়ের কালো দাগ তোলা ছাড়াও আরও অনেক ম্যাজিক্যাল গুণ রয়েছে চিনির। ত্বকের কালো দাগ দূর করা, উজ্জ্বলতা বাড়ানোসহ, স্ক্রাবার হিসেবে চিনির বিকল্প নেই। তাই রূপচর্চায় চিনির ধারে কাছে কেউ ঘেঁষতে পারে না। ত্বকের নানাবিধ সমস্যা দূর করতে চিনি কিন্তু ম্যাজিকের মতেেই কাজ করে।

১) ত্বকের উজ্জ্বলতা ফেরাতে লেবুর রস, চিনি, মধু, কফির গুঁড়া, চালের গুড়া, বেসন, কাঁচা দুধ আর হলুদ একসঙ্গে ভালো করে মিশিয়ে নিন। মিহি পেস্ট তৈরি করুন। এবার হাতে, মুখে, গায়ে ভালো করে লাগিয়ে নিন। ১৫ মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন। পরপর কয়েকদিন করুন। সপ্তাহে তিনদিন করতেই পারেন। এক মাসেই পাল্টে যাবে পুরনো চেহারা। ত্বকেও আসবে নতুন ছোঁয়া।

২) কফি পাউডারের সঙ্গে কিছুটা চিনি মিশিয়ে নিন। তার মধ্যে অল্প মধু ঢেলে ভালো করে মিশিয়ে নিয়ে মুখে কিছু ম্যাসাজ করুন। ২০ মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। বলিরেখা দূর করতে এই ফেসপ্যাক দারুণ কাজ করবে।

৩) ব্রণের সমস্যার জন্য গ্রিন টি পাতার সঙ্গে চিনি মিশিয়ে নিন। এর মধ্যে কিছুটা অলিভ ওয়েল মিশিয়ে পেস্ট তৈরি করুন। সপ্তাহে অন্তত তিনদিন এটি ব্যবহার করলে ব্রণের সমস্যার দূর হবে।

৪) এক টেবিল চামচ হলুদ গুঁড়োতে এক চা চামচ চিনি যোগ করুন। এতে এক চা চামচ মধু দিয়ে ভালোভাবে মেশান। এবার এটি পুরো মুখে লাগিয়ে ২০ মিনিট রেখে দিন। ত্বকের জেল্লা ফেরাতে দারুণ কাজ করবে এই ফেসপ্যাক।

৫) একটি টমেটো অর্ধেক কেটে তার ওপর এক চা চামচ চিনি ছড়িয়ে দিন। এবার এটা দিয়ে ধীরে ধীরে পুরো মুখে ঘষতে থাকুন। কিছুক্ষণ স্ক্রাব করার পর পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এরপরে মুখে ময়েশ্চারাইজার লাগান।

৬) এক টেবিল চামচ মধুর সঙ্গে এক চা চামচ চিনি যোগ করুন। ভালো করে মিশিয়ে পুরো মুখে লাগান। ২০-৩০ মিনিট রেখে শুকিয়ে নিন এবং তারপর পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন। রোদের পোড়া ভাব দূর করতে দারুণ কাজ করে এই ফেসপ্যাক।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়