,

কেমন হবে স্বাস্থ্যকর সাহরি

news-image

সুমাইয়া সিরাজী
বেশ গরমে এবার রোজা! প্রায় ১৫ ঘণ্টা পানাহার থেকে বিরত থাকতে হবে। তাই অন্যবারের চেয়ে এ বছর খাবারের তালিকায় নিতে হবে বাড়তি যত্ন! এই গরমে স্বাস্থ্যকর সেহরির কিছু মেনু প্ল্যান শেয়ার আপনাদের সঙ্গে।

গরমের আরামে সাহরির মেনু কেমন হবে? খুব সহজপাচ্য খাবার থাকতে হবে। যেমন-

দুধ+ভাত+কলা (একটা আদর্শ খাবার)। ভাত+মাছ+লাউয়ের তরকারি। লাল আটার রুটি+সবজি+পাতলা ডাল+ডিম সিদ্ধ। দুধ+মুডি বা চিড়া+একটি আপেল। দই+চিড়া+কলা+ডিম সিদ্ধ।

ডায়েবেটিস না থাকলে ওপরের মেনুর সঙ্গে একটি খেজুর রাখবেন (ঠিক আজানের আগে লাস্ট যখন পানি খাবেন, তখন খেজুরটি খেয়ে নেবেন)।

সস্তায় পুষ্টিগুণসম্পন্ন সেহরি মেনু

ভাত+ডাল+ডিম, পান্তাভাত+আলুর তরকারি+ডাল ভর্তা, দুধ+কলা+একটি ডিম, ভাত+ডিম ভাজি+পেপের তরকারি, চিড়া+কলা+একটি ডিম। মুড়ি (ভেজানো পানিতে)+কলা+ডিম।

প্রতিদিন সাহরির শেষে একটি খেজুর (ডায়াবেটিস না থাকলে)!

যারা ডায়েট করেন, তাদের সেহরি মেনু

যারা ডায়েট করছেন, তারা যে-ই ডায়েটিশিয়ানের ফলোআপে আছেন- তার কাছ থেকে মেনু সেট করে নেবেন। এর পরও কিছু কমন পরামর্শ নিচে দিচ্ছি-

# ডায়েট চার্ট থেকে যে কোনো একটি মিল নিয়ে সাহরিতে খেতে পারেন।

# লাল আটার রুটি+একটি ডিম+বেশি সবজি।

# দুধ+একটি আপেল+একটি ডিম।

# চিড়া+কলা+পাকা বেলের শরবত।

# অল্প ভাত+মাছ বা ডিম+সবজি।

# চাল-ডাল-সবজিযোগে নরম খিচুড়ি তেল ছাড়া।

# ওটস+দুধ+একটি ডিম বয়েল।

# ডাল সবজির স্যুপ+একটি ডিম।

যারা ডায়েটে আছেন, তারা খেজুর খাওয়ার প্রতি খেয়াল রাখবেন। এটিতে বেশ ক্যালরি।

সাহরির মেনু যাই হোক, আপনার সাধ আর সাধ্যের ভেতর হলেই ভালো! তবে কিছু বিশেষ সতর্কতা আপনাকে মানতেই হবে।

 

এ জাতীয় আরও খবর

সাদপন্থিদের ইজতেমা ময়দান ব্যবহারের কোনো অধিকার নেই: হেফাজত আমির

হাম উপসর্গে ৮ জনের মৃত্যু

এনআইডি সংশোধনে বড় অগ্রগতি

ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু

আইনশৃঙ্খলা অবনতি ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এনসিপির গণবিক্ষোভ শুক্রবার

দরজা ভেঙে ঘরে ঢুকে যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা

একটার পর একটা অঘটন ঘটবে, আমরা কি বসে থাকব: জামায়াত আমির

আসিফের গাড়ি লক্ষ্য করে গুলি, সন্দেহ সিএনজি থেকে

বিক্ষোভ মোকাবিলায় দেশজুড়ে ৭০ হাজার পুলিশ মোতায়েন করলো ফ্রান্স

শ্রদ্ধার কারণে গায়কিতে বদল আনেন শ্রেয়া

গাজীপুরে কারখানার গোডাউনে আগুন, সাড়ে পরে নিয়ন্ত্রণে

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬