,

ইফতারে চিড়ার ফ্রেশ ডেজার্ট রেসিপি

news-image

নিউজ ডেস্ক : ইফতার ও সেহরিতে মানসম্পন্ন খাবার খাওয়ার কোনো বিকল্প নেই। ইফতারে এমন কিছু খাবার রাখুন, যা আপনার শরীরকে ঠান্ডা রাখবে এবং সারাদিনের ক্লান্তি দূর করে শরীরকে কর্মক্ষম রাখবে।

ইফতারে ভাজাপোড়া খাবার বাদ দিয়ে, খেতে হবে পেট ঠান্ডা রাখে এমন খাবার। এক্ষেত্রে স্বাস্থ্যকর একটি পদ হতে পারে চিড়ার ডেজার্ট। চিড়া দিয়ে যেকোনো খাবারই খুব দ্রুত তৈরি করা যায়। আজ চলুন জেনে নিই চিড়ার ডেজার্ট তৈরির রেসিপি—

উপকরণ

চিড়া ১৫০ গ্রাম, দুধ ১-২ লিটার, চিনি ২ টেবিল চামচ, আপেল ১টি, কলা ১টি, খেজুর ৪-৫টি, শুকনো এপ্রিকট ৩-৪টি, কিশমিশ পরিবেশনের জন্য কাজু বাদাম ১ টেবিল চামচ।

প্রণালি

চিড়া ধুয়ে পানিতে আধা ঘণ্টা ভিজিয়ে রাখুন। এরপর পানি ঝরিয়ে, একটি পাত্রে দুধ নিয়ে সামান্য চিনি মিশিয়ে জ্বাল দিন। নামিয়ে ঠান্ডা করে রাখুন। এবার কলা ও আপেল টুকরা করে কেটে নিন। এবার পানি ঝরিয়ে নেয়া চিড়ার মধ্যে ঠান্ডা দুধ দিয়ে দিন। এর ওপরে কলা আর আপেলের টুকরা দিন। এরপর তার ওপরে খেজুরের টুকরা, কিশমিশ, বাদাম কুচি ও শুকনো এপ্রিকট দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়