,

মাঠে গরু নিয়ে গিয়ে ফিরলেন লাশ হয়ে

news-image

নিজস্ব প্রতিবেদক,কুড়িগ্রাম : নিখোঁজের দুই দিন পর কুড়িগ্রাম সদর উপজেলার ধরলা নদী থেকে আজগার আলী (৬০) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কুড়িগ্রাম সদর উপজেলা পাঁচগাছী ইউনিয়নের উত্তর নওয়াবশ গ্রামের বাসিন্দা তিনি।

আজ শনিবার দুপুরে স্থানীয় লোকজন নদীতে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহতের ছেলে আজিজুল হক বলেন, গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মাঠে গরুকে ঘাস খাওয়াতে বের হন আজগার। পরে গরু বাড়িতে এলেও তিনি আসেনি। আজ নদীতে তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা বাড়িতে খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

আজগার আলীকে হত্যা করা হতে পারে বলে অভিযোগ করেন নিহতের ছেলে আজিজুল হক।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহরিয়ার বলেন, ধরলা নদী থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৯