বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে টিসিবি’র পণ্য পেল ৩ লাখ ৩৪ হাজার পরিবার

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে গত ১২ দিনে প্রথম পর্যায়ে ৩ লাখ ৩৪ হাজার ২৫৩টি পরিবার ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবি’র পণ্য কিনেছে। বাকি ২ লাখ ৮২৯টি পরিবারের কাছে রমজান মাসে দ্রুত সময়ের মধ্যে দ্বিতীয় পর্যায়ে পণ্য সরবরাহ করা হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

গত ২০ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত চট্টগ্রামে টিসিবি’র ফ্যামিলি কার্ডের মাধ্যমে ৬৬৮ দশমিক ৫০৬ মেট্রিক টন চিনি, মসুর ডাল এবং ৬ লাখ ৬৮ হাজার ৫০৬ লিটার সয়াবিন তেল সরবরাহ করা হয়েছে। প্রত্যেক উপকারভোগী পরিবার ফ্যামিলি কার্ড প্রদর্শন করে ৪৬০ টাকার বিনিময়ে দুই কেজি চিনি, দুই কেজি মসুর ডাল ও দুই লিটার সয়াবিন তেল ক্রয় করতে পারছে।

শনিবার চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুস সামাদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, চট্টগ্রাম জেলায় বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো তালিকা অনুযায়ী ৫ লাখ ৩৫ হাজার পরিবার ৮২ জন উপকারভোগীর মধ্যে এসব পণ্য বিক্রয় কার্যক্রম চলমান রয়েছে। কোভিড-১৯ পরিস্থিতিতে পবিত্র রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে প্রধানমন্ত্রীর কার্যালয় ও বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে এ কার্যক্রম নেয়া হয়েছে।

জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, গত ২০ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত প্রথম পর্যায়ে ৩ লাখ ৩৪ হাজার ২৫৩টি পরিবারের কাছে টিসিবির পণ্য সরবরাহ করা হয়েছে। চট্টগ্রাম মহানগর ও বিভিন্ন উপজেলায় ৮১ জন ডিলারের মাধ্যমে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টিসিবির পণ্য সরবরাহ করা হচ্ছে।

চট্টগ্রাম জেলা প্রশাসক মমিনুর রহমান বলেন, নগরের ৪১টি ওয়ার্ড, ১৫ উপজেলার ১৯১টি ইউনিয়ন ও ১৫টি পৌরসভায় টিসিবি’র পণ্য বিক্রয় কার্যক্রম চলছে। প্রথম পর্যায়ে পণ্য বিতরণের ৬২ দশমিক ৪৭ শতাংশ কার্যক্রম শেষ হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ফের শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সরকারের করণীয় নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা