,

টিসিবি’র কার্ড বিতরণে কোথাও যদি অনিয়ম হয়ে থাকে, ব্যবস্থা নিবো : বাণিজ্যমন্ত্রী

news-image

হারুন উর রশিদ সোহেল,রংপুর : বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি বলেছেন, এক কোটি মানুষকে টিসিবির ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে। আমরা দুই দুইবার এক কোটি মানুষকে পণ্য দিব। যেসব জায়গা থেকে কার্ড বিতরণে অভিযোগ উঠেছে, তা তদন্ত করা হচ্ছে। অদৌ কোথাও অনিয়ম হয়েছে কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে। আমাদের কাছে যে রিপোর্ট আছে, নট ইভেন ওয়ান পারসেন্ট কমপ্লিন আছে। নাইনটি নাইন পারসেন্ট পারফেক্টলি হয়েছে। তারপরও কোথাও যদি অনিয়ম থাকে, আমরা ব্যবস্থা নিবো। টিসিবির পণ্যের অনিয়মে জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না।

গতকাল বৃহস্পতিবার বিকেলে রংপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের অডিটরিয়ামে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।এর আগে বাণিজ্যমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগ দেন। তিনি ওই অনুষ্ঠানে বক্তব্যে বলেন, মুক্তিযুদ্ধের শুরুরে মুহুত্বে পুলিশে প্রথম জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। পুলিশের রক্ত দিয়েই আমরা লড়াইটা শুরু করেছি। রাজারবাগে প্রথম আক্রমন হয়েছে ২৫ মার্চ রাতে প্রথম শহীদ হয়েছে পুলিশ।

বঙ্গবন্ধু দেশটাকে স্বাধীন করে আমাদেরকে এত সুন্দর একটা দেশ দিয়েছে। বাঙ্গালী জাতির জন্য যে চিন্তা করেছিলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যে দিন স্বাধীনতা পেলাম আমরা সেইদিন পাকিস্তান অর্থনীতির ৪০% দিকে এগিয়ে ছিলেন। আজকে স্বাধীনতার ৫০ বছরে আমাদের চেয়ে পাকিস্তান ৭০ ভাগ নিচে নেমে গেছে। আমরা ৪৮ টাকা খরচ করলে ওদের একশত টাকা পাই। ওদের অর্থনীতি গোল্লায় গেছে।

কমিউনিটি পুলিশং রংপুর মেট্রোপলিটন কমিটি রংপুরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল আলীম মাহমুদ, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী,রংপুর জেলা আওয়ামীলীগের সভাপতি মমতাজ উদ্দিন আহেমেদ,মহানগর আওয়ামীলীগের সভাপতি সাফিউর রহমান সফি, রংপুর জেলা আওয়ামীলীগের সাধারণ এ্যাড.রেজাউল করিম রাজু, মহানগর সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্তল প্রমুখ।

রংপুর মেট্রোপলিটন পুলিশ ও কমিউনিটি পুলিশং রংপুর মেট্রোপলিটন কমিটির যৌথ উদ্যোগে আলোচনা সভার আয়োজন করে। এছাড়াও অনুষ্ঠানে পুলিশ প্রশাসন ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৯