,

ইচ্ছে থাকলেও রক্ত দিতে পারবেন না যারা

news-image

নিউজ ডেস্ক : সাধারণত, একজনের দেহ থেকে এক বারে এক ইউনিট রক্ত নেয়া হয়। এই রক্ত দাতার দেহে কয়েক সপ্তাহের মধ্যে পুনরায় তৈরি হয়ে যায়। এর ফলে দাতার কোনও ক্ষতিও হয় না। তবে, ইচ্ছে থাকলেও যে কেউ রক্ত দিতে পারবেন, তা নয়।

চাইলেও রক্ত দিতে পারবেন না যারা-

১. দাতার কোনো রক্ত দ্বারা বাহিত অসুখ থাকলে তিনি রক্তদান করতে পারবেন না। এছাড়া, এইডস, হৃদ্‌রোগ, উচ্চ রক্তচাপ, ক্যানসার, এপিলেপ্সি, কিডনির অসুখ থাকলেও রক্তদান করা যায় না।। যাদের অ্যানিমিয়া রয়েছে, রক্ত দেয়ায় নিষেধ রয়েছে তাদেরও। আপনার রক্তে হিমোগ্লোবিনের মাত্রা যদি ১২.৫-এর নীচে হয়, তা হলে রক্ত দেয়া যাবে না। আপনার হৃদ্‌স্পন্দনের হার যদি ৫০-এর কম ও ১০০-এর বেশি হয়, তা হলেও রক্ত নেয়া হয় না। হাঁপানি, টিবি বা কোনো ধরনের অ্যালার্জির সমস্যা থাকলেও রক্ত দেয়া যায় না।

২. ১৮ থেকে ৬৫ বছরের মধ্যে হলে তবেই তিনি রক্ত দিতে পারবেন। কমপক্ষে ৪৫ কেজি ওজন না হলে রক্ত দেয়া বারণ। জ্বর হলে রক্ত দেওয়া যাবে না।

৩. রক্তদানের আগের ছয় মাসের মধ্যে যদি ট্যাটু বা পিয়ার্সিং করানো হয়, তাহলেও রক্ত দেয়া যাবে না। রক্ত দান করার আগের ২৪ ঘণ্টায় মদ্যপান করা চলবে না। রক্তদান করার দুই ঘণ্টা আগে ধূমপানও করা চলবে না।

৪. হেপাটাইটিস বি, রেবিজ টিকা নেয়ার পর ছয় মাস রক্তদান করা উচিত নয়। তবে কোভিডের টিকা নেয়ার দুই থেকে তিন সপ্তাহ পর রক্ত দান করা যেতে পারে।

৫. অন্তঃসত্ত্বা বা সদ্য মা হয়েছেন এমন কোনো নারী রক্তদান করতে পারেন না। এছাড়া, গর্ভপাত হওয়ার ছয় মাসের মধ্যে রক্তদান করা যায় না।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়