,

দই কবাব

news-image

নিউজ ডেস্ক : চেখে দেখবেন না কি এমন একটি কবাব যা তৈরি করতে কোনও মাংসেরই প্রয়োজন পড়ে না! মোগলাই রান্নার দুনিয়ায় কবাব হল কোহিনূর। রেশমি থেকে গলৌটি, কবাবের নাম শুনলে জিভে জল আসাই যেন দস্তুর। কিন্তু মাংসের কবাব তো অনেক খেয়েছেন, স্বাদ বদলে এ বার চেখে দেখবেন নাকি এমন একটি কবাব যা তৈরি করতে কোন মাংসেরই প্রয়োজন পড়ে না! রইল দই কবাব বানানোর সহজ একটি প্রণালী।

উপকরণ

দই: ১ কেজি

পনির: ১/৩ কাপ

পাউরুটির গুঁড়া: ১-১/২ কাপ

বেসন: ১/২ কাপ

কাঁচা মরিচ: ৩টি

ধনেপাতা: ১/২ কাপ (কুচানো)

ভাজা পেঁয়াজ: ১/৩ কাপ

আদাবাটা: ১ চামচ

রসুনবাটা: ১ চামচ

কাজুবাদাম ও কিশমিশ: আন্দাজ মতো

গরম মশলা গুঁড়া: ১/২ চামচ

গোলমরিচ গুঁড়া: ১ চামচ

জিরে গুঁড়া: ১ চামচ

এলাচ গুঁড়া: ১/২ চামচ

লবন ও মিষ্টি: আন্দাজ মতো

 

প্রণালী

১। দই থেকে সব পানি বের করে দেয়ার জন্য, খুব পাতলা একটি কাপড়ে দই বেঁধে ৮-১০ ঘণ্টা ঝুলিয়ে রাখুন। প্রয়োজনে রান্নার আগের দিন রাতে করে রাখতে পারেন। নীচে একটি বাটি রেখে দেবেন। সকালে উঠে দেখবেন দইয়ের পানি তাতে ঝরে গেছে।

২। এ বার কবাব বানানোর সময়ে একটি বাটিতে দই নিন। দইয়ের সঙ্গে বাকি সব উপকরণ মাপ মতো মেখে নিন। শুধু পাউরুটির গুঁড়া সবটা দেবেন না। আধ কাপ দিয়ে বাকিটুকু তুলে রাখুন। পড়ে কাজে আসবে।

৩। সব উপকরণ ভাল করে মেখে নিয়ে ছোট গোল এবং চেপ্টা আকারের, টিকিয়ার মতো গড়ে নিন। বাকি ১ কাপ পাউরুটির গুঁড়া একটি বাসনে ঢেলে, কবাবগুলি তাতে উল্টে-পাল্টে, ভাল করে মাখিয়ে নিন দু’পাশে।

৪। পাউরুটির গুঁড়া মাখানোর পর কবাবগুলি ৩০ মিনিট ফ্রিজে তুলে রাখুন। ফিজ থেকে বার করে ফুটন্ত গরম তেলে ভেজে নিন। গাঢ় সোনালি রং হয়ে এলে তুলে নিন। ধনেপাতা বা পুদিনার চাটনি দিয়ে গরম গরম খান দই কবাব। সূত্র: আনন্দবাজার

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়